শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে ফসলী জমিতে অবৈধ ড্রেজিং, হুমকির মুখে অর্ধশতাধীক কৃষি জমি, দাপট!

 প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ২৯ আগস্ট, ২০২০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি নিয়মনীতির কোন প্রকার তোয়াক্কা না করে এবং প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয় ফসলী জমি থেকে অবৈধ ভাবে ড্রেজিং বসিয়ে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে উপজেলার চন্দনধূল গ্রামের মৃত আলেব তালুকদারের ছেলে হানিফ তালুকদারের বিরুদ্ধে। এতে করে হুমকির মূখে পরেছে ওই এলাকার অর্ধশতাধীক ফসলী জমি। এমনকি অবৈধ ড্রেজিংয়ের ফলে হুমকির কবলে পরা কৃষি জমির মালিকদের বিভিন্ন প্রকার হুমকি দিয়ে বোবা বানিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।সরেজমিনে গিয়ে দেখা যায, উপজেলা ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল গ্রামের জনৈক হাজী মাসুদ সারেংয়ের রাড়ী সংলগ্ন পশ্চিমে দিকে হোতার চক নামক স্থানে অবস্থিত হানিফ তালুকদারের ৯৮ শতাংশের একটি ফসলী জমিতে অবৈধ ড্রেজিং বসিয়ে এক সপ্তাহের অধিক সময় ধরে বালু উত্তলন করে ওই এলাকার দুই ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছে। সরকারী নিয়মনীতির কোন প্রকার তোয়াক্কা না করে নির্বিঘ্নে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন। ২০-৩০ ফুট গভীর করে ড্রেজিং করে বালু উত্তলনের ফলে জমিটির চার পাশে প্রায় অর্ধশতাধীক ফলসী জমি ভাঙন হুমকির সম্মূক্ষিন হচ্ছে।

এলাকাবাসী ও ভুক্তভোগি জমির মালিকগণের সাথে আলাপ করে জানা যায়, হোতার চকের কৃষি জমিগুলোতে শুকনো মৌসুমে আলু এবং বর্ষা মৌসূমে ধান আবাদ করা হয়। এখন বর্ষা মৌসূম। এসময় ওই চকের সব জমিতেই বিভিন্ন জাতের ধান আবাদ করা হয়েছে। জমির মালিক হানিফ তালুকদার তার জমিতে ড্রেজার বসিয়ে ২০-৩০ ফুটি গভীর করে বালু মাটি উত্তলন করছে এবং ড্রেজিংয়ের ফলে ধীরে ধীরে গভীরতা বৃদ্ধি পাচ্ছে। যাতে করে অল্প কয়েক দিনের মধ্যে ওই জমির পার্শ্ববতী জমির মাটি ভাঙন ধরবে। শুকনো মৌসুমে সেসব জমিতে ফসল আবাদ করতে না পারায় ক্ষতির সম্মূক্ষিন হতে হবে কৃষি জমির মালিকদের। স্থানীয়রা আরো জানায়, ওই এলাকার মাসুদ রানা নামে (আমেরিকান সিটিজেন) প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় কৃষি জমির ক্ষতি করে দাপটের সাথে ফসলী জমি থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তলন করে বিক্রি করছে ড্রেজার মালিক হানিফ তালুকদার। এতে ওই এলাকার অনেক কৃষক ক্ষতির সম্মূক্ষিন হওয়া স্বত্বেও তার ভয়ে প্রতিবাদ করতে পারছেন না। আগামী ৩-৪ মাস ওই জমির মালিক তার অন্যান্য জমি থেকে বালু উত্তলন করে বিক্রি করবে বলে জানান স্থানীয়রা।এ ব্যপারে জমির মালিক হানিফ তালুকদারের মুঠোফোনে বারংবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, এ বিষয়ে আমি অবগত নই। আপনার মাধ্যমেই আমি প্রথম জানতে পেরেছি। খোঁজ নিয়ে আইনানূগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!