সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে প্রাথমিক বিদ্যালয় ১২৮টি শহীদ মিনার আছে ৩৫ টি

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে ৩৫ টিতে। তাই প্রতি বছর মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের দিনে উপজেলার ৯৩ টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বাঁশ ও ককসিটসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রুদ্ধা নিবেদন করে আসছে। সিরাজদিখান শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৩৫ টিতে বাকী ৯৩ টি বিদ্যালয়ে কোন শহীদ মিনার নেই । শিক্ষার্থী ও অভিভাবকরা জানান,‘দেশ এখন ডিজিটাল হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সিরাজদিখান উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাচ্ছে না কোনো স্থায়ী শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে তারা বাঁশের কঞ্চি কিংবা কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে দিবসটি পালন করে।’ একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন বলেন,‘ বেশীরভাগ স্কুল গুলিতেই শহীদ মিনার নেই আবার যে সকল স্কুলে শহীদ মিনার আছে সেটাও নিয়মিত পরিষ্কার না করার কারণে শহীদ মিনার স্তম্ভ ধুলা পড়ে অপরিষ্কার হয়ে থাকে। তাই ২১ ফেব্রুয়ারি কয়েকদিন আগেই শহীদ মিনার ধুয়েমুছে পরিষ্কার করা হয়। আমরা চাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে স্থায়ী শহীদ মিনার তৈরি করা হোক।’ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.বেলায়েত হোসেন বলেন,‘শহীদ মিনার তৈরীর জন্য আমরা সব সময় স্থানীয়দের উদ্বুদ্ধ করে আসছি বর্তমানে স্থানীয়দের সহযোগীতায় অনেক শহীদ মিনার হচ্ছে আশা করছি খুব শীঘ্রই পর্যায় ক্রমে সব স্কুলে শহীদ মিনার হবে।’

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!