সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

 প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ৯ অক্টোবর, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রবাসী ছাত্রদের সংগঠন ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন মসজিদে সিলিং ফ্যান ও মাদ্রাসায় অনুদান প্রদান করা হয়েছে। আজ শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখানের ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বেশ কিছু গ্রামের গরিব অসহায় দুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। করোনা কালীন সময় সাধারণ খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমে যাওয়ায় যেখানে খেয়ে পড়ে বেঁচে থাকাই দুস্কর, সেখানে চিকিৎসা ব্যয় বহন করা অনেকের জন্য কষ্টদায়ক। এই পরিস্থিতি অনুধাবন করে এগিয়ে এলেন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রবাসী ছাত্ররা। প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে, ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। মোঃ ইউসুফ শেখর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রবাসী, ছাত্র-ছাত্রী ও চিকিৎসা নিতে আসা সর্ব শ্রেনির সাধারণ মানুষ। সকাল ৯ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই ফ্রি চিকিৎসা কার্যক্রম চলে। বিভিন্ন রোগের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। সারাদিন ব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। রোগীদের মাঝে কিছু কিছু ঔষধ ও প্রদান করা হয়। সকালে উদ্বোধন এর সময় ছাতিয়ানতলী দারুল উলুম কাওমি মাদ্রাসাকে ১ লক্ষ টাকা ও ৫ টি মসজিদে সিলিং ফ্যান প্রদান করা হয়। প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী আল আমিন বলেন, সমাজের প্রান্তিক বা সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা এবং মানবিক সহয়তা করাই প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর মূল উদ্দেশ্য। মানবতাই আমাদের মূল লক্ষ। সেই লক্ষ্য নিয়েই আমরা কিছু করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে ও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উল্লেখ্য যে মানব কল্যাণের ব্রত নিয়ে ২০১৮ এ গঠিত প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন এলাকার যে কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়। ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা প্রদান করে আসছেন। করোনা কালীন সময় তারা কর্মহীন সাধারণ মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও বিভিন্ন সময় গরিব অসুস্থ মানুষের চিকিৎসা, কন্যাদায়গ্রস্ত পরিবারকে বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!