শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে প্রতিমা তৈরীতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা ১০৪ টি পূঁজা মন্ডপে পূঁজার্চনার আয়োজন

 প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ১২ অক্টোবর, ২০২০

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কাদামাটি খড়-কাঠ আর প্রতিমা নিয়েই দিন কাটছে কারিগরদের। নিখুঁতভাবে কাজ ফুটিয়ে তুলতেই সর্বোচ্চ মনোযোগ শিল্পীদের। আগামী ২২ শে অক্টোবর বৃহস্পতিবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ মহোৎসব শুরু হবে। ২৬শে অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে পাঁচদিনের উৎসব। গতকাল সোমবার সরেজমিন ঘুরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততার চিত্র দেখা গেছে। প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি প্রতিমা। অতি ভালবাসায় তৈরি করা হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। কয়েকজন প্রতিমা তৈরির শিল্পীরা জানান, প্রতিমা গড়া শেষ হলে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে অবয়ব। ফুটিয়ে তোলা হবে নাক-চোখ-মুখ। প্রতিমা শিল্পী কেয়াইন ইউনিয়নের গৌরঙ্গ পাল বলেন, প্রতিমা তৈরি করা অনেক কষ্টের। আর আগের মতো লাভ অয় না। তাপরও করতে হয়। আজ থেকেই তৈরি করা দুর্গার প্রতিমা গুলোতে রং লাগিয়ে সু-সজ্জিত করা হবে বলেও জানান তিনি । সিরাজদিখান উপজেলার পূঁজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তপন কুমার দাস জানান, ১৪ টি ইউনিয়নের ১৩ টি ইউনিয়নে ১০৪ টি পূঁজা মন্ডপে পূঁজার্চনার আয়োজন করা হয়েছে যা গতবছরের তুলনায় ৮ টি কম । বালুচর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোক না থাকায় এখানে কোন পূঁজা মন্ডপ নেই । এ বছর চিত্রকোট ইউনিয়নে ১৯ টি পূঁজামন্ডপ, শেখরনগর ১৪ টি, রাজানগর ৯ টি,কেয়াইন ১৬ টি,বাসাইল ৪ টি,রশুনিয়া ৮ টি ,ইছাপুরা ৪ টি জৈনসার ৬ টি,মধ্যপাড়া ৫ টি,লতব্দী ৪ টি,মালখানগর ৯ টি,বয়রাগাদী ৫ টি এবং কোলা ইউনিয়নে ১ টি পুজামন্ডপে দুর্গাৎসব অনুষ্ঠিত হবে। উৎসাহ উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গোৎসব নিয়ে প্রতিটি পাড়া-মহল্লায় চলছে সাঁজ-সাঁজ রব। পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে পুজারী থেকে শুরু করে কর্মব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। সব মিলিয়ে প্রতিটি এলাকাজুড়ে নেমে এসেছে মহা আনন্দের ছোয়া। তবে এক্ষেত্রে সকল আনন্দকে সর্বোত্তম জায়গায় এগিয়ে নিতে সর্বশেষ পরিশ্রমের মূলে রয়েছে প্রতিমা তৈরীর শিল্পীরা। প্রত্যেক শিল্পীর শুধু লক্ষ্য তৈরীকৃত প্রতিমার সৌন্দয্য বৃদ্ধি করে ভক্তদের আনন্দকে সার্থক করে তোলা। তাই শেষ মূহুর্তে প্রস্তুতিতে যেন দম ফেলার ফুরসুত নেই তাদের। সিরাজদিখান থানার (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, ‘এবার যেকোন দূর্ঘটনা প্রতিহত করতে প্রতিমা তৈরী থেকে শুরু করে দেবী বিসর্জন পর্যন্ত সেচ্ছাসেবী টিমসহ প্রশাসনিক নজরদারি সার্বক্ষণিক থাকবে । প্রতিটি পূঁজামন্ডপের সভাপতি সাধারন সম্পাদকদের সাথে আমার কথা হয়েছে প্রতিটি পূজামন্ডবের জন্য টহল পুলিশ এবং ১০ টি পূজামন্ডবের জন্য ১ টি করে মোবাইল টিম থাকবে । সার্বক্ষণিক টহল পুলিশ এবং ব্যবস্থাও জোরদার করা হবে।’

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!