চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ১১ মে, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা দুর্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কালারায়ের চরে ‘কালারয়ের চর পল্লি সমাজ নারী উন্নয়ন সংগঠন’ এর নির্বাহী পরিচালক রতনা হালদারের উদ্যোগে ইউনিয়নের শিকারপুর, কালারায়ের চর ও চর বিশ্বনাথ গ্রামের ৫ জন প্রতিবন্ধীদের মাঝে ১৫০০ টাকা করে নগত অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন। তিনি ব্যাক্তিগত ভাবে প্রতি জন প্রতিবন্ধীকে আরো ৫০০ টাকা করে প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাক ফিল্ড অর্গানাইজার মাধবী রাজবংশী, আয়শা সিদ্দিকা ও শিলাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোকিত সংবাদ/এমআরকে
| ফজর | ৪:২৬ |
| জোহর | ১১:৫৬ |
| আসর | ৪:৪১ |
| মাগরিব | ৬:০৯ |
| ইশা | ৭:২০ |
শিরোনাম