রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে নিন্মমানের সামগ্রীতে রাস্তা নির্মাণ কাজে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ২২ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

 সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাকা রাস্তা উন্নতকরণ নির্মাণকাজ ধীরগতির কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে। কাজে ধীরগতির ব্যাপারে ঠিকাদারি মোঃ বিল্লাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণ ওজনপ্রতিনিধিরা অভিযোগ তুলে ধরলেও কাজের কোন গতি বাড়েনি।জানা গেছে, সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের হাজীবাজার থেকে আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ ও উন্নতকরণ কাজের ধীরগতির কারণে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী একমাসের মধ্যেই কাজ শেষ হবে বলে এ ব্যাপারে ঠিকাদার মোঃ বিল্লাল হোসেন দৈনিক সভ্যতার আলোকে আরো জানান,নব্বই লাখ টাকা বরাদ্দের দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করতে গিয়ে আমার সাথে উপজেলা প্রকৌশলী অফিসের মধ্যে কিছু জটিলতা দেখা দিয়েছে। এখানে ইঞ্জিনিয়ার সময় মতো আসতে সমস্যা করছে এবং এই রাস্তায় বিছানো আগের ইটাগুলো ছিলো একেবারে তিন নাম্বার । রাস্তায় বিছানো আগের পুরাতন ৪ লক্ষ ইট আমাকে ২৮ লক্ষ টাকা মূল্য ধরে দিয়েছিলো,কিন্ত ঐ ইটগুলো এতো ডাস্ট ছিলো যে একেবারে চুলার মাটির মতন তা দিয়ে কাজ করা যাচ্ছিলোনা এই জন্য আমি সিরাজদিখান উপজেলা প্রকৌশলী অফিসে অভিযোগ দিয়েছিলাম এতগুলো টাকা আর এই ভাবে নিন্মমানের ইটা দিয়ে কাজ করা যাচ্ছেনা এর সমাধান চেয়েছি,তবে উপজেলা প্রকৌশলী অফিস থেকে বলেছে যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে যেতে। বিগত ৮ মাস যাবত কাজ চলায় এবং গত তিনমাস যাবত রাস্তার কাজ একেবারে বন্ধ থাকায় এই রাস্তায় চলাচলরত মানুষ এখন পুরোপুরি অতিষ্ঠ। প্রতিদিন সিএনজি, পিকআপ ভ্যান,মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন চলাচল করে। এসব যানবাহন প্রয়াই দুর্ঘটনায় কবলিত হচ্ছে।প্রায় ৮ মাস ধরে রাস্তার কাজ চলছে কিন্তু শেষ হওয়ার লক্ষণ নেই।এই রাস্তার ধীরগতির কারণে সবচাইতে বেশী ভোগান্তির স্বীকার হচ্ছে যাত্রী সাধারন জনগণ,একেতো ধুলোবালির সমস্যা তার উপর মরার উপর খারা হয়ে দাঁড়িয়েছে এই রুটের সিএনজি ভাড়া আগের তুলনায় বেশী। তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক মেম্বার বলেন,এই রাস্তার ধীরগতির জন্য আমার ৩৭ শ ভোটার সহ জনগণের ব্যাপক ক্ষতি হচ্ছে।ঠিকাদারকে জিজ্ঞেস করলেই বলছে তার তহবিলে নাকি টাকা নাই তাই দেরী হচ্ছে। বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।এছাড়া এই রাস্তার নিন্মমানের কাজ ও ধীরগতির জন্য বর্তমান সরকার ও আমাদের এমপি ও উপজেলা চেয়ারম্যানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সিরাজদিখান উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ দৈনিক সভ্যতার আলোকে বলেন,রাস্তাটা একটু দুর্গম ও ভিন্ন সাইটে হওয়াতে ওখানে রোলার পাওয়া যাচ্ছিলোনা,রোলার পেয়েছি ইনশাল্লাহ শীঘ্রই রাস্তার কাজ শেষ হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!