শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে নিখোঁজের ৪ দিন পর প্রকৌশলীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ১০ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি : নারায়নগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন মেহেদী হাসান জিসান(৩৫) ও লিখন (৩২) নামে দুই প্রকৌশলী। ৪ দিন পর আজ শুক্রবার দুপুরে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কাছে ধলেশ্বরী নদীতে প্রকৌশলী মেহেদী হাসান এর লাশ ভেসে উঠলেও লিখন নামে আরোও একজন প্রকৌশলী এখনও নিখোজ রয়েছে । নিহত মেহেদী হাসান রাজশাহী জেলার বোয়লমারী থানার গোরহাঙ্গা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে । নিখোজ লিখনের বাড়ী ফরিদপুর । 

 

পুলিশ ও নিখোজের স্বজনরা জানান, মেহেদী হাসান ও লিখন সাভার জেলার আশুলিয়া থানায় ‘বাংলা ক্যাট’ নামের একটি বেকু কোম্পনীতে চাকরী করতেন সেই সুবাধে গত ৬ ই জানুয়ারী নারানগঞ্জ জেলার ফতুল্লার বক্তাবলীতে কোম্পনীর কাজ শেষ করে ভোর সাড়ে ৫ টায় ট্রলার যোগে বুড়গঙ্গা নদী পার হতে গিয়ে লঞ্চের সাথে ট্রলারের ধাক্কা লাগলে দুজনেই নদীতে পরে গিয়ে নিখোজ হন । নিখোজের ৪ দিন পর মেহেদীর লাশ আজ শুক্রবার সিরাজদিখানের নতুন ভাষানচর এলাকায় ধলেশ্বরী নদীতে ভেসে উঠে । পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন ।

 

 

সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন জানান, ভাষানচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা সিরাজদীখান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা নিখোঁজ প্রকৌশলী মেহেদী হাসান জিসানের লাশ শনাক্ত করে। তিনি আরো জানান,লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!