বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ধরা দিলো ঝাঁকে ঝাঁকে মাছ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৪৫ পূর্বাহ্ণ, ১২ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ সিরাজদিখান উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে হঠাৎ ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির দিশীয় মাছের দেখা মিলেছে।গতকাল সোমবার সকাল থেকে বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রাম বিধৌত ধলেশ্বরী নদীর পারে ছিলো শত শত উৎসুক জনগণের উপচেপরা ভিড়। কেউ মাছ ধরছে কেউ নদীর পারে দাঁড়িয়ে নদীতে নারী পুরুষের মাছ ধরা দেখেছে।সরেজমিনে গিয়ে দেখা যায় শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরছে কেউ পানিতে হাত ডুবিয়ে কেউ কেউ আবার মাছ ধরছে ঝাঁকিজাল পাইন জাল মইয়া জাল দিয়ে। মাছ ধরতে আসা একেকজন ১ হাজার টাকার উপরে মাছ ধরেছে। সবমিলিয়ে প্রায় লাখ টাকারও বেশী মূল্যের মাছ ধরা হয়েছে বলে জানান এক মাছ বিক্রেতা।বড় বড় টেংরা চিংড়ি বাইম পুঁটি বাঘাইর আইড় চাপিলা কাতলা সরপুঁটি সহ অন্যান্য আরো অনেক ধরনের মাছ ধলেশ্বরী নদীর কিনারায় ভেসে উঠায় স্থানীয় এলাকার গরীব দুঃখী মানুষের চোখে মুখে ছিলো আনন্দের ছাপ।যারা দেশীয় এই মূল্যবান মাছ ক্রয় করতে পারেনা তারা এক কেজি থেকে শুরু করে একেকজন ৫ কেজি পর্যন্ত মাছ ধরেছে। সিরাজদিখান উপজেলার মৎস অফিস সূত্রে জানাযায় ধলেশ্বরী নদীর মাছ অন্যান্য নদীর মাছের তুলনায় সুস্বাদু এবং মূল্যে অনেক দামি।তবে হঠাৎ করে এভাবে নদীর কিনারে মাছ ভেসে উঠার ঘটনা বিরল।উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা যুধিষ্ঠি রঞ্জন পাল বলেন,হঠাৎ করে ধলেশ্বরী নদীর মাছ জীবিত অবস্থায় কিনারায় ভেসে উঠা মানে পানিতে পচন জাতীয় কিছু একটা হয়েছে যার কারন মাছের এই ভেসে উঠা।যেখানটায় মাছ ধরা দিয়েছে সেখানের আশেপাশে যেহেতু কোন কল কাড়খানার ব্রজ নিষ্কাশনের আশঙ্কা নেই তাহলে কেন এমন হলো সেটাই দেখার বিষয়।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!