শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে ধর্ষন চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ১৯ নভেম্বর, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)  প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামে গত ৬ নভেম্বর নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা কারী ও হত্যা মামলাসহ একাধীক মামলার আসামী বখাটে আসলাম হাওলাদার ওরফে ডি,এম এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে দ্বিতীয় বারের মত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গুয়াখোলা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে গুয়াখোলা আগলাপাড়ার শাখা সড়ক প্রদক্ষিন করে গুয়াখোলা বাজারে এসে শেষ হয়। পরে গুয়াখোলা বাজার তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। বিক্ষোভ ও প্রদিবাদ সমাবেশে ওই এলাকার বিভিন্ন শ্রেণীপেশার প্রায় শতাধীক মানুষ অংশগ্রহন করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গুয়াখোলা গ্রামের বাসিন্দা ও সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুজ্জামান পনির ও বিশিষ্ট সমাজ সেবক মো.সানাউল্লাহ। এর আগে গত ৬ নভেম্বর আসলাম হাওলাদার ওরফে ডি,এম কর্তৃক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। এ ঘটনায় আসলাম হাওলাদার ওরফে ডি,এমকে মূল অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী (২০০০) এর ১০/৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়। যার নং-০৬। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাসাইল একটি স্বচ্ছ গ্রাম। এ গ্রামে কোন সন্ত্রাসী বা ধর্ষন চেষ্টাকারীর ঠাই হবে না। সামাজিক ভাবে আমরা তাদের প্রতিরোধ করবো। তাদেরকে যারা ছায়া দিচ্ছে আমরা তাদেরকের ছাড় দিবো না। আমরা গ্রামবাসী পরিবার পরিজন নিয়ে শান্তিপ্রিয় ভাবে এ গ্রামে বসবাস করতে চাই। ওই স্কুল ছাত্রীর মত আমাদের গুয়াখোলা গ্রামে আর যেন এ ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলকে এলার্ট থাকার আহবান জানাচ্ছি। প্রতিবাদ সমাবেশের মাধ্যমে স্থানীয়রা সস্ত্রাসী ডিএমকে দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্শন করেছেন।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!