শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে দুটি হাউজিংয়ের দখল-পাল্টা দখলে ৩ পুলিশ সদস্য আহত,১৫ রাউন্ড গুলি বর্ষণ

 প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ২৮ জুন, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুচর ইউনিয়নে সুমনা হাউজিং ও দক্ষিণা গ্রীন সিটি হাউজিং প্রকল্প দখল ও সাইনবোর্ড লাগানো নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের এক এএসআইসহ ২ কনষ্টেবল আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে। এনিয়ে স্থানীয় কয়েকটি এলাকার জনগণের মাঝে রক্তক্ষয়ি সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর খাসকান্দি এলাকায় গতকাল শনিবার রাত থেকেই কয়েক শতাধিক লোকজন দেশীয় অস্ত্র টেঁটা বল­ম ও রামদা নিয়ে একে অন্যের ওপর চড়াও হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও দক্ষিণা গ্রীন সিটির লোকজন সুমনা হাউজিং এর সাইনবোর্ড ভাঙচুর করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে সিরাজদিখান থানা পুলিশ মোতায়েন করা হয়েছে।আজ রবিবার ভোর রাত থেকে দুটি হাউজিং গ্রুপের লোকজন জড়ো হয়ে দখল-পাল্টা দখলের চেষ্টা করলে পুলিশ সকাল ৭টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে। এসময় পুলিশের উপর দখলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সিরাজদিখান থানার এএসআই দিলিপ কুমারসহ ২ কনস্টেবল আহত হয়। পরে পুলিশ দখলকারীদের উপর ১৫ রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশের অভিযান চলছে। স্থানীয় সূত্রে জানাযায়, বিগত কয়েক মাস যাবত বালুচর ইউনিয়ন খাসকান্দি চান্দের চর এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা হাউজিং প্রকল্প সুমনা হাউজিং ও দক্ষিণা গ্রীন সিটির মধ্যে জায়গা দখল ও সাইনবোর্ড লাগানো নিয়ে উভয়পক্ষের মাঝে উত্তেজনা চলছিলো। সেই উত্তেজনা শেষে পর্যন্ত গড়িয়েছে টেঁটা বল্লমের যুদ্ধে। জানা যায়, গত ২১ শে ফেব্রুয়ারী শুক্রবার ভোর সকালে সুমনা হাউজিং প্রকল্পের শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ সহ বহিরাগত ৩/৪’শ মাস্তান ভাড়া করে প্রকাশ্যে দেশীয় টেঁটা বল্লম লাঠিসোঁটা নিয়ে দক্ষিণা গ্রীন সিটির এর সমস্ত সাইনবোর্ড ভেঙে নিয়ে যায় এবং দক্ষিণা গ্রীন সিটির এর সাইনবোর্ডের জায়গায় সুমনা হাউজিং’র সাইনবোর্ড লাগিয়ে দেয়। এখন আবার সুমনা হাউজিং এর সাইনবোর্ড ভেঙে নিজেদের স্থান পূণদখল নিচ্ছেন দক্ষিণা গ্রীন সিটি। এই নিয়ে এখন দু’টি হাউজিং প্রকল্পের লোকজনের মাঝে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তেজনা চলছে। যেকোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষের আশঙ্কা হরা হচ্ছে। সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান, দুটি হাউজিং প্রকল্পের লোকজনের মধ্যে একটি জায়গা দখল পাল্টা দখল নিয়ে সংঘর্ষের জন্য জড়ো হলে পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের উপর লাঠি চার্জ করে। এসময় জনতা ইট পাটকেল নিক্ষেপ করলে একজন এএসআইসহ ২ কণস্টেবল আহত হয়। পরে পুলিশ ১৫ রাউন্ড শর্ট গানের গুলি বর্ষণ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের গ্রেপ্তারের জন্য।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!