শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে তুচ্ছ ঘটনায় কিশোর খুন

 প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ১৭ আগস্ট, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হানিফ তালুকদার (১৫) নামে এক কিশোর হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হানিফ। সে উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামের হযরত আলী তালুকদারের ছেলে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পূর্ব শিয়ালদী গ্রামের আজাহার মীরের ছেলে অনিককে (২২) গ্রেফতার করেছে পুলিশ। প্রধান আসামী শামিম ওরফে সিমান্ত পলাতক রয়েছে।
এলাকাবাসী জানায়, গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় শিয়ালদী মৃধাবাড়ি ব্রীজের পূর্ব দিকে আরমহল পাকা রাস্তায় হানিফকে লাঠি ও বাঁশ দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। তার বাবা ও বড় ভাইয়ের সামনেই পূর্ব শিয়ালদী গ্রামের ভুলু খা’র ছেলে শামিম ওরফে সিমান্ত (১৮) ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে হামলা চালায়। এ সময় তার বাবা ও বড় ভাই মিজান তালুকদার (২২) আহত হয়। গুরুতর আহত হানিফকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সিমান্ত এ এলাকার কিশোর গ্যাং লিডার, মাদকের নেশাসহ নানা অপকর্মে জরিত।
এলাকাবাসী আরো জানায় ঈদের আগের দিন সিমান্ত ম্যাচ (দিয়াশলাই) চায় মিজানের কাছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে হানিফ বিষয়টি নিয়ে সিমান্তকে জিজ্ঞাসা করলে হাতাহাতি হয়। এ সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটে।
মৃত হানিফের বড় ভাই মিজান জানায়, পূর্ব শিয়ালদি গ্রামের ভুলু খার ছেলে শামিম (সিমান্ত), তাজুলের ছেলে সাজ্জাদ, আজাহারের ছেলে অনিক ও তার বড় ভাই নাম জানা নাই, তারা ১০-১২ জন আমাদের মারধর করে। অন্য এলাকার আরো অনেক ছেলে ছিল, অনেককে চিনি তাদের নাম জানিনা। আমার ভাই হানিফকে, সিমান্ত আর সাজ্জাত বাঁশ দিয়ে পিটিয়ে মাথার খুলি ফাটিয়ে দেয়। এরপর ঢাকা মেডিকেলে পাঠালে ২ দিন পর চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। নামীয় ৫ জনসহ অজ্ঞাত ৫-৬ জনের নামে মামলা করি। ঘটনার সময় আমাদের কাছ থেকে ২ টা মোবাইল ও বাড়ির জন্য রড-সিমেন্ট কেনার টাকা ছিনিয়ে নেয় তারা।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, শুক্রবার রাত ৮ টার দিকে আরমহল গ্রামে একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। আহত হয় হানিফ তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আজকে সকালে খবর পাই ভোর রাতে সে মারা গেছে। এ ব্যাপারে ঢাকা মেডিকেলে সুরত হাল ময়না তদন্ত রিপোর্ট তৈরী করবে শাহবাগ থানা পুলিশ। ইতি মধ্যে ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে আটক করতে সক্ষম হয়েছি। বাদী পক্ষের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!