সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে তথ্য গোপন করে করোনা আক্রান্ত মৃত ব্যাক্তির দাফন, জানাজায় উপস্থিত ছিলেন ২শতাধীক মানুষ! 

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ণ, ১০ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে তথ্য গোপন করে করোনা আক্রান্ত মৃত ব্যাক্তির দাফন করা হয়েছে।এমনি অভিযোগ পাওয়া গেছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকীর আত্নীয় ও পরিবারের বিরুদ্ধ। এমন কি ওই ব্যাক্তির জানাজায় ২শতাধীক মানুষ উপস্থিত থেকে তার দাফন সম্পন্ন করে। সে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদী গ্রামের মৃত মমতাজ উদ্দিন মুন্সির পুত্র ও আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদ্রাসায় মুহতাতিম ছিলেন। গত বুধবার ৮ এপ্রিল বিকাল অনুমান ৬ টার দিকে ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় মারা জান তিনি। করোনা আক্রান্তের বিষয়টি মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকীর পরিবার গোপন করে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদ্রাসা মাঠে গত ৯ এপ্রিল বৃহস্পতিবার জানাজা সম্পন্ন করে তাকে দাফন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।এদিকে স্থানীয় সাংবাদিকরা তার মৃত্যুর খবর পেয়ে সংবাদ প্রকাশের জন্য তিনি কি কারণে মারা যায় এবিষয়ে মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকীর আত্নীয় এবং পরিবারের লোকজনের নিকট জানতে চাইলে তারা বিষয়টি গোপন করে স্ট্রোক করে মারা যাওয়ার মিথ্যা তথ্য দেয়।মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকীর ভাতিজা এম,আর তালুকদার বাবু বলেন, তার চাচা দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও প্রেশারের রোগী ছিলেন। অন্যদিকে গত ৮ এপ্রিল বুধবার মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকী অসুস্থ্য হলে আত্নীয়রা তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিসার জন্য নেয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে তার উপস্বর্গ দেখে ডাক্তাররা তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠান। হাসপাতালের কাউকে না জানিয়ে ওই রোগীর আত্নীয়রা লাশ নিয়ে চলে আসে। আগে নেয়া ওই রোগীর শরিরের নমুনায় করোনা পজেটিভ ধরা পরে। এনিয়ে ওই দুই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। এর পর আত্নীয়রা মুফতি মোঃ আব্দুল্লাহ আল ফারুকীর মৃতদেহ গ্রামের বাড়ী উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুর্ব শিয়ালদী এনে আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদ্রাসা মাঠে দাফন সম্পন্ন করে। করোনা আক্রান্তের বিষয়টি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর লোকজন জানতে পারে। এনিয়ে জানাজায় উপস্থিত থাকা লোকজন ও স্থানীয় লোজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরেছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!