শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত-২

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ১৫ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

 সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চাচা আব্দুল ছাত্তার (৫১) গুরুতর আহত ও ভাতিজা বিল্লাল মোল্লা (২৮) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল ছাত্তারের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল ছাত্তার উপজেলার উত্তর তাজপুর গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে ও বিল্লাল মোল্লা একই গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে এবং তারা আপন চাচা ভাতিজা। স্থানীয় সূত্রে জানা যায়,

আব্দুল ছাত্তার ও তার ভাতিজা বিল্লাল মোল্লা উত্তর তাজপুর গ্রামে একটি বাড়ীতে পাশাপাশি বসবাস করেন। তাদের মধ্যে একটি জমি বিকিকিনি নিয়ে বেশ কয়েকদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে ধরে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুল ছাত্তার ও বিল্লাল মোল্লার মধ্যে হাতাহাতির এক পর্যায়ে বিল্লাল মোল্লার চাচাত ভাই রাজ্জাক ও তার আরেক চাচা সুজন সেনি ও দা নিয়ে বিল্লালের মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। এসময় তাদের হাতে থাকা সেনির একটি কোপ আব্দুল ছাত্তারের পেটে লেগে কাটা রক্তাক্ত জখম হয়। এ ব্যাপারে রশুনিয়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মোমরেজ বলেন, আমি স্পটে ছিলাম না। একপক্ষ আমাকে ফোন দিয়েছে আমি বলেছি আগে রোগীদের চিকিৎসা করান। মামলা বা মিমাংসা যেটাই হোক আগে চিকিৎসা নেন পরে দেখা যাবে। সিরাজদিখান থানার ডিউটি অফিসার এস, আই মোঃ মামুন বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!