রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে জমি জোরদখল করে বিল্ডিং নিমার্ণ

 প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ৩০ ডিসেম্বর, ২০২১

সিরাজদিখানে জমি জোরদখল করে বিল্ডিং নিমার্ণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজদিখানের জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে সাংবাদিক পরিবারের জমি জোরদখল করে বিল্ডিং নিমার্ণ করার অভিযোগ উঠেছে আমেরিকান প্রবাসী জহিরুল ইসলাম কাজলের বিরুদ্ধে। ইউপি চেয়ারম্যান মেম্বার ও এলাকার গন্যমান্যরা কয়েকবার মিমাংসা করলেও পরে তা আর মানছেন না কাজল গংরা।
সাংবাদিক মাহে আলম জেমস ও তার ছোট ভাই সাংবাদিক সাজিদুল আলম তুহিন, তাদের আরেক ভাই জিয়াবুল আলম জিয়া এই জোরদখলদারদের অত্যাচার থেকে মুক্তির দাবী জানান। তাদের পৈত্রিক ভিটা ফিরে পেতে চান তারা। এই সাংবাদিক পরিবারের সকলে ঢাকায় বসবাস করার কারণে তাদের চাচাত ভাই প্রবাসী জহিরুল ইসলাম কাজলের নির্দেশে তারই ছোট ভাই সানোয়ার হোসেন রিপন জমি দখল করে বিল্ডিংয়ের অংশ বর্ধিত করেছেন বলে জানা যায়।
ভূক্তভোগী জিয়াউল আলম জানান, প্রবাসী জহিরুল ইসলাম কাজলের ছোট ভাই সানোয়ার হোসেন রিপন গংরা তাদের জমি দখল করে ডিল্ডিংয়ের অংশ বর্ধিত করে বারান্দা নির্মাণ করছেন। কোন বাঁধাই তারা মানেন না। তাদের দ্বারা অত্যাচারিত ও হয়রানী হচ্ছেন তারা। চেয়ারম্যান, মেম্বার ও পঞ্চায়েত এক বছরে ৪ বার জমি মেপেছে, ৪ বার সালিসে বসেছে, কিন্তু স্থাপনা সরিয়ে নেয়না, উল্টো নানা ভয়ভীতি ও হুমকী দিয়ে যাচ্ছে। তারা প্রভাবশালী হওয়ায় বারবার সালিসগন মিমাংশা করেও কার্যকর করতে পারেনি।
সানোয়ার হোসেন রিপন জানান, আমরা জমি দখল করে নিমার্ণ কাজ করি নাই। আমার দাদা ৩৫ বছর আগে বিল্ডিং করেছে। বিল্ডিংয়ের উত্তরে আমাদের সোয়ারেজ লাইনের পাইপ গিয়েছে, সেখানে আমরা বারান্দা করেছি। ৪/৫ বার সীমানা নির্ধারণ ও সালিসে বসা হয়েছে। সালিস বিল্ডিং ভেঙ্গে দিতে বলেছে, তাই আমরা মানি নাই। এক সপ্তাহ আগে উকিলের মাধ্যমে আদালতে ব্যবস্থা নিয়েছি। এখনো আদালত থেকে কারো নোটিশ আসেনি। আদালত যদি ভাঙতে বলে তাহলে আমরা ভেঙ্গে ফেলব। উকিল আমাদের কাজ করতে পারবো বলেছিলো। দুই দিন আগে কাজ করতেছিলাম, তারা বাঁধা দেওয়ায় এখন কাজ বন্ধ আছে।
জৈনসার ইউপি সদস্য (৩নং ওয়ার্ড) মো. মোয়াজ্জেম হোসেন জানান, রফিকুল ইসলাম দুদু চেয়ারম্যান, রশুনিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ও বাসাইল ইউনিয়ন চেয়ারম্যান বাবুল, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শহিদ ঢালীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ কয়েকবার সালিস করেছে। বেশ কয়েকবার ৩/৪ জন আমিন দিয়ে জমি পরিমাপ করা হয়েছে। মিমাংসা একবারও রিপনরা মানে নাই। মানুষকে ডেকে নিয়ে তারা বার বার হয়রানি ক েছে। তারা অবৈধভাবে আরেকজনের জমিতে বিল্ডিংয়ের অংশ বর্ধিত করছে।
জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু জানান, বহুবার তাদের জমি মাপা হয়েছে, তাদের পুরনো বিল্ডিংয়ে একফুট জমি পাওনা হয় জিয়াবুল আলমরা। তারপরও সালিসরা সেটা বাদ দিয়েছে। কাজলের ভাই রিপন বর্ধিত অংশ করার সময় জিয়াবুল আলম বাঁধা দিয়েছে, তখন রিপন বলেছে মাপে পেলে ভেঙে দিবে। তাছারা শেষের দুইবার মাপ ও সালিসে কাজল উপস্থিত ছিলো, রশুনিয়া ও বাসাইল ইউনিয়নের দুই সাবেক চেয়ারম্যানসহ অনেক গন্যমান্যদের তারা এনেছে তারাও একই সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু কাজলরা মানে নাই। এখন আদালতের মাধ্যমেই তাদের ব্যবস্থা নিতে হবে। বারবার আর আমরা হয়রানী হতে চাই না।
সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, আইন শৃঙ্খলা রক্ষা আমাদের কাজ, জমিজমার বিরোধ মিটানো আমাদের কাজ না। বিজ্ঞ আদালত আমাদের কোন নির্দেশনা দিলে সেটা আমরা ব্যবস্থা নিবো। যেহতেু রিপনরা মানে নাই তাই জিয়াদের আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিৎ। #

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!