শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে জণমানুষের সেবায় একধাপ এগিয়ে ঐকতান যুব ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ২৩ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঐকতান যুব ফাউন্ডেশন জনমানুষের সেবায় একধাপ এগিয়ে রয়েছে। একঝাঁক তরুণদের নিয়ে গঠিত এই সংগঠনটির সদস্যরা গরীব ও অসহায় পরিবারগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এছাড়া বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা অসহায় পরিবারের বাড়ীতে বাড়ীতে পৌঁছে দিচ্ছেন আর্থ, বস্ত্র ও ত্রাণ সামগ্রী। ২০১৬ সালে তরুণ যুবকদের হাত ধরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে গড়ে ওঠে অরাজনৈতিক “ঐকতান যুব ফাউন্ডেশন” নামে সমাজসেবী একটি সংগঠন। তাদের নানামুখী সামাজিক কাজের জন্য এরই মধ্যে সংগঠনটি সমাজ ও গরীবের বন্ধু খ্যাতি পেয়েছে। সংগঠনটির জন্মলগ্ন থেকেই সামাজিক ও জনকল্যাণ মূলক কাজ করে উপজেলাবাসীর মন কেড়েছে। আগামী দিনগুলোতে যাতে সামাজিক উন্নয়ন মূলক কাজে নিজেদের উদ্যোগী মনোভাব তৈরী করতে পারে এই লক্ষ্য নিয়ে সংগঠনটি এগিয়ে যাচ্ছে বলে জানান, সংগঠনের সভাপতি রাজিব মোল্লা, সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা।সংগঠনটি প্রতি বছর উপজেলার বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে থাকে। এমনকি প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্থ মানুষদের খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। প্রতি বছরে দুটি ঈদের সময় গরীর ও অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি, নারকেল, দুধ, নতুন জামা কাপড় বিতরণ করে আসছেন। এছাড়া যুব সমাজকে মাদক মুক্ত রাখতে সংগঠনটির ভুমিকা প্রশংসনীয়। করোনার সংকটকালীন সময়ে সংগঠনটি নিয়মিতই বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনের উদ্যোগে গতকাল ২৩ মে শনিবার ১৫০ টি পরিবারের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় সংগঠনের সদস্যদের মাধ্যমে ১৫০ টি পরিবারের বাড়ী বাড়ী গিয়ে থ্রী পিছ, লুঙ্গি ও কাপড় পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঐকতান যুব ফাউন্ডেশন উপদেষ্টা সামছুল মোল্ল,নেয়াজ আলী মোল্লা কাদির মোল্লা,দিদার মোল্লা, যুগ্ন সম্পাদকঃ সুজন মোল্লা, ইকবাল শেখ,সাংগঠনিক সম্পাদকঃ মিশু মোল্লা,রবিণ মুন্সী,মিলন,ফারুক মোল্লা, মোল্লা,কোষাধ্যক্ষ, আবু সাঈদ মোল্লা,টিটু মোল্লা, শাহলম মোল্লা, ইমরান মোল্লা,শাওন মোল্লা,সোহাগ সহ আরো অনেকই প্রমুখ।

 

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!