শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে চুরি, ধর্ষণ ও ছিনতাইয়ের সাথে জরিত ব্যাক্তি আটক

 প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ১৩ জানুয়ারি, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানে চুরি ধর্ষণ ও ছিনতাইয়ের সাথে জরিত অহিদুল (২২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। সে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার রুহিতপুর গ্রামের ওহাব আলীর ছেলে। গতকাল সোমবার উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা থেকে তাকে আটক করে সিরাজদিখান থানার শেখের নগর তদন্ত কেন্দ্রের পুলিশ। এলাকাবাসীদের কাছ থেকে জানাযায়, গতকাল সকালে একটি চোরাই সিএনজি স্কুটার করে চোরাই ৩ টি টিউবওয়েল (চাপকল) ও কিছু চোরাই জিনিসপত্র নিয়ে বিক্রি করতে যায় রুহিতপুর বাজারে অহিদুল। এলাকার মসজিদের চাপকলসহ কয়েকটি বাড়ির চাপকল চুরি হওয়ায় এলাকাবাসী তার প্রতি নজর রাখে। রুহিতপুর বাজারে বিক্রি করার সময় এলাকার লোকজন দেখে ফেললে সে সিএনজি নিয়ে পালাতে থাকে। এলাকার ৪ টি মোটর সাইকেল তার পিছু নেয়। ধাওয়া করে কেরাণীগঞ্জের রুহিতপুর থেকে সিরাজদিখানের মরিচা চলে আসে। রাস্তায় অহিদুলের সিএনজির ধাক্কায় একটি মোটর সাইকেল, একটি সিএনজি, একটি রিক্সা দূর্ঘটনায় পরে ৩ জন আহত হয়। রিক্সা চাপা দিলে রিক্সা চালকের পা ভেঙ্গে যায়, তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী যারা ধাওয়া করেন তারা জানান, এই অহিদুল ছিনতাই করে। চুরি ও ধর্ষণ মামলার আসামী। সে এর আগেও জেল খেটেছে। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের স্বজনরা আসলে মামলা হবে। অহিদুল আগে একটি চুরির ঘটনায় জেল খেটেছে। তার একটি ধর্ষণ মামলা চলমান আছে বলে স্বীকার করেছে সে। বিষয় গুলো খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!