রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে চরম খাদ্য সংকটে ভুগছেন সিএনজি চালকদের পরিবার,পাশে নেই কেউ!

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ৬ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কবলে পরে কর্মহীন হয়ে পরেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রায় ৩০ জন সিএনজি চালক। অপর দিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসন কর্তৃক যান চলাচলে নিষেধাজ্ঞা থাকার কারণে চরম খাদ্য সংকটে ভুগছেন কর্মহীন সেসব সিএনজি চালকদের পরিবার। এদের মধ্যে কেউই সরকার কিংবা ব্যক্তিগত কোন সাহায্য সহযোগী পাননি। সিএনজি চালকদের সাথে কথা বলে জানা যায়, সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ জন এ পেশার মাধ্যমে তাদের সংসারের খরচসহ ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ যোগান দিয়ে থাকেন। এদের মধ্যে অনেকের নিজস্ব সিএনজি না থাকায় ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। চালকরা সমবায় সুপার মার্কেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে সিরিয়াল মেন্টেইন করে মুন্সিগঞ্জের সদর উপজেলায় অবস্থিত জেলা দায়রা জর্জ কোর্টসহ উপজেলার বিভিন্ন স্থানে ভাড়ায় সিএনজি চালিয়ে থাকেন। এতে গড়ে নিজস্ব গাড়ীর মালিক চালকদের প্রতিদিন ৫শ থেকে ৭ শত টাকা আয় হতো। আর যারা অন্যের সিএনজি ভাড়ায় চালান তাদের সিএনজির জমা খরচ বাদ দিয়ে টিকতো ৪শ থেকে ৫শ টাকা। বর্তমানে করোনা ভাইরাসের কারণে সিএনজি চালকদের আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় কারো সাহায্য সহযোগীতা না পেয়ে বন্ধু বান্ধব ও আত্নীয় স্বজনদের কাছ থেকে ধারকর্জ করে সংসারের খরচ যোগান দিতে হিমসিম খাচ্ছেন। তিন বেলার খাবার যোগান দেয়া যেন বড়ই দুস্কর। অপরদিকে ত্রান সামগ্রী পাইয়ে দেয়ার কথা বলে স্থানীয় ইউপি সদস্য ও রাজনৈতিক লোকজন বেশ কয়েকবার চালকদের পরিচয়পত্র নিলেও ত্রান সামগ্রী পায়নি তাদের কেউই। এদের সকলেই সরকার তথা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকার্ষন করে সাহায্য সহযোগিতা কামণা করেন। সিএনজি চালক মোঃ আলমগীর হোসেন বলেন, আমি একজন সিএনজি চালক। একমাত্র সিএনজি চালিয়ে আমার সংসার চলে। ভাইরাসের কারণে সিএনজি নিয়ে রোডে বের হতে পারিনা। খুব সমস্যার মধ্যে আছি। কারো কাছে লজ্জায় কিছু চাইতেও পারি না। শুধু আমাদেরই গভীর রাতে ডেলিভারীর রোগী নিয়েও হাসপাতালে যেতে হয়। পুলিশের জরুরী ডিউটি করাসহ বছরের পর রাতে থানার ডিউটি করি। কিন্তু বিনিময়ে টাকার বদলে পাই একটা শ্লিপ। এলাকার চায়ের দোকানদার,কৃষক, রিক্সা ও ভ্যান চালকরা সরকারী সাহায্য পেতে পারলে আমাদের দোষ কোথায়?

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!