সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে গাড়ী চাপায় নারীর মৃত্যু ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ে অবরোধ

 প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ৯ অক্টোবর, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের নিমতলায় গাড়ী চাপায় ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিরিয়া বেগম উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের শেখ কাদিরের স্ত্রী। এলাকাবাসী সকাল ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত দেড় ঘন্টা ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ে অবরোধ করে রেখেছিল। এ সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের উভয় পাশে প্রায় ৬ কি. মি. দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ এই যানজটে শত শত যানবাহন এবং হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়ে। হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয় বেলা ১১ টায়। হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মুজিবুল হক জানান, অজ্ঞাত দ্রুতগামী গাড়ী চাপায় বৃদ্ধা মারা যায়। কোন ধরনের গাড়ী ছিল তা আমরা জানতে পারিনি। ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ে যান চলাচল স্বাভাবিক আছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!