শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে কাঁচা মাটির রাস্তায় ১২ হাজার মানুষের ভোগান্তি

 প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ৭ জুলাই, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ৮ গ্রামের প্রায় ১২ হাজার মানুষের যাতায়াতে ভোগান্তির শেষ নেই। কানার বাজার থেকে পাথরঘাটা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাচা মাটির রাস্তায় সামান্য বৃষ্টি হলেই চলাচলে অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। কাচা ও সরু রাস্তাটি বৃষ্টির কারনে কাদা ও পিচ্ছিল হওয়ায় স্কুল-কলেজ মাদরাসা ও বাজারে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষের। স্বাধীনতার ৪৯ বছরেও উন্নয়নের তেমন কোনো ছোয়া পায়নি রাস্তাটি। তাই স্থানীয়দের দাবি অতি দ্রæত রাস্তাটি সংস্কার করা হয় যেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গুয়াখোলা বাঘবাড়ি, আগলাপাড়া, দক্ষিণপাড়া, মোল্লাবাড়ি, কিয়াবাড়ি, দেওয়ানপাড়া, গোয়ালপাড়া,পশ্চিমপাড়া মানুষের চলাচলের এ রাস্তাটি একেবারেই নাজুক অবস্থা। এমনকি কৃষকদের ফসল ভালো হলেও ন্যায্য মূল্য পাচ্ছে না রাস্তাটির কারনে। একই অবস্থা মৎস্য চাষিদের। রাস্তাটিতে ছোট-বড় অসংখ্য গর্তে বৃষ্টির পানি জমাট ও কাদা মাটির কারনে ইমার্জেন্সি রোগীদেরকে সঠিক সময়ে নেওয়া যাচ্ছে না হাসপাতালে। রাস্তাটি সংস্কার হলে ৫০ মিনিটেই পৌছানো যাবে ঢাকায়।
সালাউদ্দিন আহমেদ বলেন, এ রাস্তাটির কারনে স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। কাদা মাটির এ রাস্তাটি দিয়ে মাহিন্দ্রা চলার কারনে রাস্তাটি আরো খারাপ হয়ে যাচ্ছে। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী মো.আইয়ুব খান বলেন, এ রাস্তাটির জন্য এমপি মহোদয়ের কাছে স্থানীয় লোকজন নিয়ে গিয়েছিলাম। তিনি রাস্তাটি করে দেওয়ার আশ্বাস দিয়েছে। একটু বৃষ্টি হলেই চলাচলে রাস্তাটি অযোগ্য হয়ে পড়ে। গর্ভবতী নারীদের হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে হয় রাস্তায় সন্তান প্রসব করবে না হয় রাস্তায়ই মারা যাবে। তিনি আরো বলেন,রাস্তাটির কারনে কৃষকরা ন্যায্যমূল্য পায়না। অন্য গ্রামের কৃষকরা যদি ৪ শত টাকা মন পায় আমাদের এখানের কৃষকরা পায় ৩ শত টাকা মন। বিগত ৫/৬ বছর আগে মাটি ভরাটকরে রাস্তাটি করা হলেও বিগত দিনে আর সংস্কার হয়নি।বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমার নির্বাচনী এলাকার এই রাস্তার মতো খারাপ রাস্তা আর নাই, আমি একাধিকবার উপজেলা মিটিং এ এই রাস্তার কথা বলেছি। তবে আমাকে আশ্বাস দিয়েছে অতিশীঘ্রই এই রাস্তা করে দেবে।উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, এই রাস্তাটা আমি নিজে গিয়েও পরিদর্শন করে এসেছি। বাসাইল ইউনিয়নে যে বড় ব্রিজটি কাজ চলছে তা হয়ে গেলেই এই রাস্তার কাজ অতি দ্রæত হয়ে যাবে। আমরা ইতোমধ্যে এই রাস্তার জন্য প্রস্তাব পাঠিয়েছি।
ইসমাইল খন্দকার

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!