রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ

 প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ছোট পাউলদিয়া গ্রামে স্বরন শেখ (১৯) নামে এক কলেজ ছাত্রকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের ইকবাল গাজীর ছেলে শুভ গাজী (২২) ও ওয়াজ আলীর ছেলে রিয়াজ গাজী (২১)দের বিরুদ্ধে। গতকাল ২৩ ফেব্রুয়ারী উপজেলার ছোট পাউলদিয়া (মাদবর বাড়ী) দক্ষিন পাশের খালের পাড়ে বিকাল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে স্বরন শেখের মা বাদী হয়ে শুভ গাজী ও রিয়াজ গাজীকে বিবাদীসহ ২/৩ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্বরন শেখ উপজেলার ছোট পাউলদিয়া গ্রামের আব্দুল ওয়াছেকের ছেলে ও মালখানগর ডিগ্রি কলেজের এইচ,এস,সি ১ম বর্ষের ছাত্র।ভুক্তভোগী স্বরন শেখের মা পারভীন বেগম বলেন, আমার ছেলে কলেজ থেকে বাড়ীতে আসার পর আমাদের পালিত ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য তার বন্ধু তসলিমকে সাথে খাল পারে যায়। সেখানে তসলিমকে রিয়াজ গাজী ও শুভ গাজী ইভটিজিং নিয়ে গালাগালি করে। আমার ছেলে তাদেরকে গালাগালি করতে নিষেধ করে। একপর্যায়ে তারা দুইজনে আমার ছেলেকে মেরে নাকের হাড় ভেঙে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় লোকজন ধরাধরি করে আমার ছেলেকে ইছাপুরা নিয়া যায়। ডাক্তার আমার ছেলের অবস্থা খারাপ দেখে ঢাকা পাঠায়। আমি ওই দুই জনের বিচার চাই।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!