শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, দোকান ভাঙচুর, টাকা লুট

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ১০ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: সিরাজদিখানে ঔষধ ব্যবসায়ী সেলিমকে কুপিয়ে জখম করে টাকা লুটও দোকান ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। মাথায় চাপাতির কোপে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ব্যবসায়ী সেলিম। ঘটনাটি ঘটিয়েছে মালখানগর ইউপি’র সাবেক সদস্য মালন কাজীর বখাটে ছেলে মৃদুল আহাম্মদ কাজীসহ ৮/১০ জন। গতবৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মালখানগর কলেজ রোড বটতলা এলাকায় সেবা ফার্মেসীতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিবাগত রাতে আহতের ছোট ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানাযায়, দীর্ঘ ৬ মাস ধরে মাঝে মাঝে ফার্মেসীর সামনে এসে নানা প্রকার বাজে মন্তব্য করে এবং ক্রেতাদের নানা প্রকার বাজে কথা বলে বিভ্রান্ত করে। বৃহস্পতিবার সেলিম প্রতিবাদ করায় দোকানে প্রবেশ করে মৃদুল কাজীসহ ৮/১০ বখাটে হামলা চালায়। দোকানে থাকা ২৭ হাজার ৫ শত টাকা লুট নেয় এবং দোকানের ঔষধ পত্র ভাংচুর করে ১০ হাজার টাকার বেশি ক্ষতি করে। আশ-পাশের দোকানদার ও পথচারিরা আহত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে তার ছোট ভাই খবর পেয়ে ঢাকা থেকে এসে থানায় অভিযোগ করেন।

এলাকাবাসী জানায়, মৃদুল বেয়াদব, বখাটে ও নেশাখোর। গত কয়েকমাস আগে মেয়ে অপহরণ মামলায় জেল খেটেছে। এক মাস আগেও মালখানগর চৌরাস্তায় একটি সমিতির পরিত্যাক্ত ঘর দখলের চেষ্টা করেছে। এখন আবার মালখানগর গ্রামের মৃত এছহাক মিয়ার ছেলেকে মারধর করে টাকা ছিনতাই করল। ওর কি বিচার এলাকার কেউ করতে পারবে না। ওর বাবা মালন কাজী ইউপি সদস্য থাকা অবস্থায় বাংলা মদসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। ওদের অত্যাচারে মালখানগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, আসামীকে ধরার জন্য চেষ্টা চলছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!