রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে ওয়াজ মাহফিল ও পাগড়ী প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ২১ ডিসেম্বর, ২০১৯

ছবি: আলোকিত সংবাদ

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রামের কয়রাখোলা আরাফাতিয়া ইসলামিয়া মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে ৩৬ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কয়রাখোলা আরাফাতিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আ: ওয়ালী’র আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মাদরাসা সংলগ্ন মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। কয়রাখোলা আরাফাতিয়া ইসলামিয়া মাদরাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নায়েবে আমীরুল মুজাহিদীন শাইখুল হাদীস আল্লামা মুফ্তী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, কয়রাখোলা আরাফাতিয়া ইসলামিয়া মাদরাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মনির হোসেন, উপজেলা শ্রমিক লীগের শ্রম কল্যান বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মান্নান মাষ্টার। মাহফিলে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরা এয়ারপোর্ট জামে মসজিদের খতিব হযরত মাওলানা বিন ইয়ামিন সা’দী, সাহেবজাদা পীর সাহেব মধুপুর ও মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আহমাদুল্লাহ, আলীরটেক মাদরাসা ও ভাষানচর মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আতাউল হক সরকার, নায়েবে মুহতামিম ও রামকৃষ্ণদী আবু বক্কর জামিয়ার প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি মাহমুদ জহির কাসেমী, নয়াগাও মাদবরের হাট এমদাদুল উলূম মহিলা মাদরাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল জব্বার, হাফেজ মোহাম্মদ কবির হোসেন। এছাড়া স্থানীয় ধর্মপ্রান মুসল্লিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ওয়াজ মাহফিল শ্রবন করেন ও হালকায়ে জিকিরে অংশ গ্রহন করেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!