শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে উচ্চ বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে এজেন্ট ব্যাংকিং দিবস পালন

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ১৮ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাঠদান বন্ধ রেখে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং দিবস ২০২০ পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রীদের নিয়ে দুপুর ১ টা পর্যন্ত এ দিবস পালন করা হয়। সরোজমিনে দেখা যায়, সকাল থেকে বিদ্যালয়ের প্রায় আড়াইশত ছাত্র-ছাত্রী অনুষ্ঠানের অপেক্ষায় শ্রেণি কক্ষের বাহিরে মাঠে অনুষ্ঠানে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। দুপুর পর্যন্ত খাবারের জন্য সকল ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের মাঠে বসিয়ে রাখা হয়। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ অনুষ্ঠানের খাবার ও অন্যান্য কাজে ব্যবহার করতে দেখাগেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ৬ষ্ঠ বার্ষিকী ও এজেন্ট ব্যাংকিং দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও জৈনসার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু ও প্রধান শিক্ষক শেখ আমীন। ব্যাংক এশিয়া গত ২০১৪ সালে ১৭ জানুয়ারীতে প্রথম এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ভবানীপুর বাজার এজেন্ট মো. ইসলাম শেখ, তিনি বিদ্যালয়ের সভাপতির কাছের লোক হওয়া ছাত্র-ছাত্রীদের বাধ্য করে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করে এ অনুষ্ঠান করেছেন। বিদ্যালয় সভাপতি রফিকুল ইসলাম দুদুর নিজ স্বার্থে এ অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন বলেন, এ অনুমতি সভাপতি সাহেব দিয়েছে। আসলে বিদ্যালয়টি এমপিও ভুক্ত না হওয়ায় সভাপতির স্বীদ্ধান্তেই স্কুল চলে। বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম দুদু জানান, স্কুলের ছাত্র-ছাত্রীর একাউন্ট থাকায় স্কুলের স¦ার্থে অনুমতি দিয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মোহাম্মদ সালেহ জানান, এ বিদ্যালয় ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত। সকল দায়-দ্বায়িত্ব কমিটির।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!