শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানে ইউপি সদস্যের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ১৯ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ মান্নান খানের কাছ থেকে নগদ ৪ হাজার ৫শ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে দক্ষিন কুসুমপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শিবলু (৩২) এর বিরুদ্ধে। গত ১৪ মে দুপুর অনুমান পৌনে ১টার দিকে কুসুমপুর বৌবাজার ব্রীজের উপরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য মোহাম্মদ মান্নান খান বাদী হয়ে শিবলুকে বিবাদী করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভুক্তভোগী জানান, আমি ১৪ তারিখে বৌবাজার ব্রীজের উপরে দিয়ে যাচ্ছিলাম। তখন শিবলু আমার গতীরোধ করে আমার কাছে ত্রান চায়। আমি তাকে বলি সরকারী নিয়ম অনু্যায়ী ত্রান দেওয়া হচ্ছে। যারা গরীব তাদের কার্ড সাবমিট করেছি। তুমি যদি চাও তাহলে তোমার কার্ড দাও আমি ত্রানের ব্যবস্থা করে দিবো। একথা বলার পর সে চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্য করে কটু কথা ও গালিগালাজ করে। আমি তার কথার প্রতিবাদ করলে সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আহত করে পকেট থেকে ৪ হাজার ৫শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। এ ব্যাপারে অভিযুক্ত শিবলুর মোবাইল ফোনে বারংবার ট্রাই করার পরও তিনি ফোন রিসিভ করেন নি। সিরাজদিখান থানার এস,আই মোঃ ইমরান জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম৷ ঘটনাস্থলের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি ঘটনাটা সত্য। পরে বিবাদীর বাড়ীতে যাওয়ার পর বিবাদী পালিয়ে যায়।

 

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!