বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিরাজদিখানে আলু পরিচর্চায় ব্যস্ততা আলু চাষীরা ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহে উদ্বিগ্ন আলু চাষীরা

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, ১৩ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : দেশের অন্যতম বৃহত আলু উৎপাদনকারী অঞ্চল সিরাজদিখান। জেলা জুড়ে বিস্তীর্ণ জমিতে আলু আর আলু চারায় সবুজের সমারোহ। তাই উত্তোলন করার পূর্বে শেষ মুহুর্তে আলু চারার পরিচর্চায় এখন ব্যস্ত এ অঞ্চলের কৃষক তবে টানা কয়েকদিনের ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহে আলু চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ঘন কুয়াশায় ও শৈত্যপ্রবাহে সিরাজদিখানে আলুর কোনও ক্ষতি হয়নি। তবে এ অবস্থা চলতে থাকলে আলুর আবাদ ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।

 

গেল কয়েক বছর বছরের লোকসান পুষিয়ে লাভের মুখ দেখার আশায় বুক বেঁধে আছেন সিরাজদিখান উপজেলার প্রায় ৩ হাজার আলু চাষী। গতকাল রবিবার সরেজমিনে ইছাপুরা,মধ্যপাড়া,রশুনীয়া,কোলা ইউনিয়ন ঘুরে আলুর জমি পরিচর্চায় কৃষকের ব্যস্ততার চিত্র ফুটে উঠেছে।

 

ফেব্রুয়ারী মাসের শেষে মার্চের শুরুতেই উপজেলার গ্রাম গুলোতে আলু উত্তোলনের মহোৎসব শুরু হয়ে থাকে। এবার মার্চের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে আলু উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে কৃষকরা। তাই শেষ মুহুর্তে আলুর জমিতে পরিচর্চার কাজ করছেন এখন তারা।

 

কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের আলু চাষী আলমগীর হোসেন জানান, ‘এবার তিনি ৪ বিঘা জমিতে আলু আবাদ করেছেন। এখন পর্যন্ত আবাদ ভালো আছে। তার এলাকার অন্য চাষিদের আবাদও ভালো আছে। তবে খারাপ আবহাওয়ার কারণে আলুর রোগ-বালাই ছড়িয়ে পড়তে পারে। এজন্য কৃষি অফিসের পরামর্শে তারা জমিতে নিয়মিত বালাইনাশক স্প্রে করছেন।’

 

এদিকে, আলু উত্তোলনের উৎসব শুরুর আগে দেশের উত্তরাঞ্চল থেকে শ্রমিকরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন সিরাজদিখানের বিভিন্ন অঞ্চলে। আলু উত্তোলনে উত্তরাঞ্চলের শ্রমিকদের বেশ চাহিদাও রয়েছে এখানে। জমিতে আলু উত্তোলন করে বস্তা করা থেকে শুরু করে কোল্ড স্টোরেজ কিংবা বিক্রির জন্য দেশের বিভিন্ন হাট-বাজারে নিতে কত না কাজ করতে হয় কৃষকদের।

 

 

 

 

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তর্থ্য অনুযাযী বাংলাদেশে বছরে আলুর চাহিদা হচ্ছে প্রায় ৭৯ লক্ষ মেট্রিক টন আর বিদেশে রপ্তানী হয় প্রায় ৫ লক্ষ মেট্রিক টন অথচ বাংলাদেশে আলু উৎপাদন হয় প্রায় ১ কোটি ৫ লক্ষ মেট্রিক টন । সিরাজদিখানের আলো চাষীরা মনে করেন চাহিদা তুলনায় উৎপাদন বেশী হওয়ার কারনেই প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে আলু চাষীদের ।

 

এ বছর সিরাজদিখান উপজেলায় ৯ হাজার ২ শ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে গত বছর ছিল ৯ হাজার ৩ শ ৫০ হেক্টর । প্রতিবছর আলুচাষীরা লোকসানের কবলে পড়ার কারনে আলু চাষের প্রতি তাদের অনীহা দেখা দিয়েছে ।

 

সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ রায় জানান, ‘মাটি ও জলবায়ু অনুকূলে থাকায় এ বছরও সিরাজদিখানে লক্ষ্যমাত্রার বেশি আলুর ফলন হবে বলে ধারনা করছি। এখন পর্যন্ত সিরাজদিখানে এই আবহাওয়ায় ফসলের কোনও ক্ষতি হয়নি। তবে এই আবহাওয়া চলমান থাকলে আলুর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।’

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!