শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সিরাজদিখানের কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে বন্ধ হচ্ছে না ডাকাতি

 প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি, ২০২০

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কের সৈয়দপুর কান্তা নামক এলাকায় প্রতিবছরই ঘটছে ডাকাতির ঘটনা । এই সড়কে জনসাধারণ ও গাড়ি চালকরা আতংকে চলাফেরা করছে। বিশেষ করে রাতে গাড়ি চালকরা ডাকাতের ভয়ে গাড়ি চালাতে ভয় পাচ্ছে । সর্বশেষ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় সৈয়দপুর কান্তা নামক স্থানে ১০/১৫ জনের ডাকাত দল রাস্তায় বেরিকেড দিয়ে ৩ টি সিএনজি ১ টি প্রাইভেট,৫ টি মোটর সাইকেল,২ টি অটোরিকসা আটক করে যাত্রী ও চালকদের কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ১৫ টি মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। ডাকাতির সময় সিএনজির যাত্রী রাজানগর ইউনিয়নের যুবলীগের সভাপতি মো.হোসেন আলী খান জানান,‘বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ১০/১৫ জনের ডাকাত দল মুখোশ পড়ে ওদের সবার হাতে থাকা রামদার ভয় দেখিয়ে আমাদের জিম্মি করে আমার কাছ থেকে ৫২ হাজার নগদ টাকা মোবাইল সেট ছিনিয়ে নেয় । প্রায় ঘন্টা খানেকের মত ওরা আমাদের জিম্মি করে রাখে । আমার টাকা ও মোবাইলসহ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ১৫ টি মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। ’ কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কের সিএনজি চালক মো.সাইদুল ইসলাম জানান, ‘আমরা এই সড়কেই গাড়ী চালাই রাতে টহল দেওয়ার জন্য পলিশকে একটি করে সিএনজি দেই কিন্তু পুলিশ সিএনজি নিয়ে আমাদের এখানে টহল না দিয়ে অন্য জায়গায় টহল দেয় ,প্রায় এই এলাকাতে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশের টহল জোরদার হলে আমরা শান্তিতে গাড়ী চালাতে পারব।’ শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.সাইফুল ইসলাম সবুজ জানান,গত ১ বছর এখানে ডাকাতি বন্ধ ছিল কিন্তু বৃহস্পতিবার রাতে আকর্ষিক ভাবে ডকিাতির ঘটনাটা ঘটেছে । ঘটনাস্থলের কাছাকাছি আমাদের পুলিশ টহলও ছিল । এখনও কেউ কোন অভিযোগ করেনি । রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী জানান,এখানে বৃট্রিশ আমল থেকেই ডাকাতির ঘটনা ঘটছে । আমার পরিষদ থেকেসৈয়দপুর-কুচিয়ামোড়া সড়কের ডাকাতি কবলিত এলাকায় ১১ টি সোলার স্টিক লাইটও দিয়েছি তারপরও ডাকাতি বন্ধ হচ্ছে না । আমি নিজেও আতংকের মধ্যে এই রাস্তায় চলাফেরা করি ।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!