রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিএনজি অটোরিকশা থেকে ছুঁড়ে ফেলা শিশুকে বাঁচালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, ১৯ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

চট্টগ্রাম:সিএনজি অটোরিকশা থেকে সড়কের পাশে কবরস্থানে ছুঁড়ে ফেলা হয় ৭-৮ মাস বয়সী একটি ‍শিশুকে। নিকটবর্তী এসএসসি পরীক্ষার হলে ডিউটিরত পুলিশ সদস্য তা দেখে ছুটে যান। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ওই পুলিশ সদস্য।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে খুলশী থানাধীন চট্টগ্রাম সরকারি মডেল স্কুল ও কলেজের পাশে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল ও কলেজের পাশ থেকে একটি ৭-৮ মাস বয়সী মেয়ে শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যান  এএসআই মো. হিরণ মিয়া

শিশুটিকে উদ্ধার করেন খুলশী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হিরণ মিয়া। তিনি বাংলানিউজকে বলেন, দুপুর ১টার দিকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল ও কলেজের সামনে পরীক্ষার ডিউটি করছিলাম। খুলশী কলোনি থেকে পলিটেনিক মোড়ের দিকে যাওয়া একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি কিছু একটা জিনিস সড়কের পাশে কবরস্থানে ফেলে দিচ্ছিলেন দেখছিলাম। ফেলে দিয়ে সিএনজি অটোরিকশাটি দ্রুত চলে যায়।

এএসআই মো. হিরণ মিয়া বলেন, দৌড়ে গিয়ে তখন শিশুটিকে দেখতে পাই। শিশুটির খুব মুমূর্ষু অবস্থা এবং শরীরে ময়লা দুর্গন্ধ ছিল। পরে শিশুটিকে উদ্ধার করে একটি সিএনজি অটোরিকশা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

ওসি প্রনব চৌধুরী বলেন, কারা বা কী কারণে শিশুটিকে ছুঁড়ে ফেলে গেছে তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পুলিশ হেফাজতে শিশুটির চিকিৎসা চলছে। শিশুটি সুস্থ হলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!