রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাংবাদিকরাই সমাজের আলোর দিশারী: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:৫৩ পূর্বাহ্ণ, ৩১ ডিসেম্বর, ২০১৯

ছবি: আলোকিত সংবাদ

স্টাফ রিপোর্টারঃ সাংবাদিকরাই আমাদের সমাজের আলোর দিশারী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দাদের পাশাপাশি অপরাধ বিষয়ক সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সুন্দরবনের জলদস্যুদের বুঝিয়ে এনে আত্মসর্মপণের পর্বটি সাংবাদিকের নিষ্ঠা ও স্বচ্ছতার তেমন একটি উদাহরণ।

 

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় যোগদিয়ে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আমাদের গোয়েন্দাদের আছে দুটি চোখ, আর আপনাদের মধ্যে রয়েছে কাকড়ার ৪টি চোখ। সে চোখগুলো দিয়ে দেখে ঘটনার নির্যাস তথ্য-প্রমাণগুলো আপনারা তুলে নিয়ে আসেন। এতে আমাদের অনেক সহযোগিতা হয়ে থাকে। আপনারা আমাদেরই একটি অংশ।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টিফাস্ট নাইটে যাতে কোনো রকম উচ্ছৃঙ্খল কার্যকলাপ না হয়, কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য আমরা বৈঠক করে সব রকম ব্যবস্থা নিয়েছি।

 

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো রকম ঝুঁকি নেই। গোয়েন্দাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। দেশবাসী সুন্দরভাবে থার্টিফাস্ট নাইট পালন করবেন।

 

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সরোয়ারসহ সংগঠনের নেতা কর্মী ও অপরাধ বিষয়ক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!