বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সরকার বড়লোকদের প্রনোদনা দিচ্ছে রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ২৩ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গরিবদের নয় যারা বড়লোক সরকার তাদের জন্য প্রণোদনা দিচ্ছে। সেটা পাবে যারা ব্যবসায়ী, ব্যাংকের মালিক, গার্মেন্টসের মালিক তারা। বড় লোকেরা সব পাবে আর গরিব মানুষ ওরা মরে যাক,ওদের লাশ রাস্তার পড়ে থাক এটাই সরকারের নীতি। এভাবে চলতে পারে না। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে শ্রীনগর উপজেলায় বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচীতে এসে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,সরকারী ত্রাণ জনগণের টাকায় কেনা। সেই ত্রাণ আওয়ামী লীগ নেতাদের ঘরের ভেতর থেকে বের হচ্ছে। খাটের নীচে তেল পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ নেতা, চেয়ারম্যান-মেম্বারদের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ত্রাণের চাল, ডাল, তেল পাওয়া যাচ্ছে। অথচ সারাদেশে ভয়ংকর ক্ষুধার হাহাকার চলছে। রিজভী বলেন, আমরা শুনতে পাচ্ছি ভিআইপিদের জন্য স্পেশাল হাসপাতাল বানানো হচ্ছে। করোনা হলে তাদের সেখানে চিকিৎসা দেয়া হবে। এটা সংবিধানের পরিপন্থি। আমরা বারবার বলেছি বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল মিলে মহামারী বিপদকে মোকাবেলা করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার শুনছে না। লুটপাট আর চুরির জন্যই তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়না। করোনার মহামারী পরিস্থিতিতেও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভয়াবহ শঙ্কার মধ্যে মানুষ জীবন যাপন করছে। অর্থনীতির চাকা বন্ধ হয়ে গেছে। কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিন্ম আয়ের মানুষ প্রচন্ড ক্ষুধা দারিদ্রতার মধ্যে জীবন যাপন করছে। দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। এরকম পরিস্থিতির জন্য যেরকম পদক্ষেপ নেওয়া দরকার ছিলো সরকার তা নেয়নি।এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকদ মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম কানন, বিএনপি নেতা মোঃ আওলাদ হোসেন উজ্জ্বল,মোঃ আশরাফ হোসেন, মোঃ জসিম মোল্লা, ফজল মাদবর, ইস্রাফিল আলম, রিমন হোসেন, মতিউর রহমান মতিন, শহিদুল ইসলাম বাবু, সোহেল সানী, ওমর ফারুক বাবু, চঞ্চল, বাদশা, কলেজ ছাত্রদলের শিশির, ইমন প্রমুখ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!