রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে হোম কোয়ারেন্টাইনে থাকা এক নির্মাণ শ্রমিককে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ৪ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ শ্রীনগরে করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকা এক নির্মাণ শ্রমিকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার। শনিবার তিনি ওই নির্মাণ শ্রমিক ও তার ভাইকে খাদ্য সামগ্রী প্রদান করেন। শ্রীনগর থেকে যে ২জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাদের ১ জন নির্মাণ শ্রমিক এই শিমু (২৩)। সে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কল্যাণপুর গ্রামের সৃজন মিয়ার ছেলে। শিমু একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের হয়ে উপজেলার বীরতাঁরা ইউনিয়নের মাশাখোলা গ্রামে নির্মাণ শ্রমিকের কাজ করতো। সেখানে অন্যান্য সহকর্মীর সাথে সে একটি বাড়িতে ভাড়া থাকত। মাঝখানে বিরতি দিয়ে সে ওই এলাকায় ৩ দিন আগে কাজে গিয়ে অসুস্থ্য হয়ে পরে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত ডাক্তার করোনা ভাইরাসের পরীক্ষার পরামর্শ দিয়ে তাকে ঢাকায় যেতে বলেন। বিষয়টি চাউর হয়ে গেলে শিমুর সহকর্মীরা তাকে আর মাশাখোলা গ্রামে ঢুকতে দেয়নি। এতে সে অসহায় হয়ে পরে। পরে শ্রীনগর থানার ওসি(তদন্ত) হেলালউদ্দিনের সহায়তায় শিমুর বড় ভাই তাকে হাঁসাড়ার একটি পরিত্যাক্ত বাড়িতে রাখে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার খোঁজ নিয়ে জানতে পারেন শিমু ও তার বড় ভাই অর্থনৈতিক ভাবে অসচ্ছল। কাজ না করলে তাদের খাবার জোটবেনা। তাই সাথে সাথে তিনি হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খাঁনের সহযোগীতায় হোম কোয়ারেন্টাইনের সময়ে তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী অফিসার এসময় শিমুর বড় ভাইকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!