সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শ্রীনগরে স্থানীয় সাংসদের উদ্যোগে খোলা হচ্ছে আইসোলেশন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ১২ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় করোনা পরিস্থিতি মোকাবেলায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীর উদ্যোগে শ্রীনগরে আইসোলেশন কেন্দ্র খোলার লক্ষ্যে ইতিমধ্যেই সকল সরঞ্জামাদী আনা হয়েছে। শনিবার দুপুরে আইসোলেশনের জন্য ৩০টি অক্সিজেনের ফুলসেট, ১টি প্রোটেবল এক্সরে মেশিন, বেড কাভার, তোষক, বালিশসহ প্রয়োজনীয় ২৫ রকম ওষুধপাতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ রেজাউল ইসলামের কাছে হস্তান্তর করেন বিকল্পধারার নেতাকর্মীরা।

 

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, এমপির এপিএস শহিদুল্লাহ কামাল ঝিলু, আসাদুজজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় বিকল্প যুবধারার নেতা জাহাঙ্গীর আলম নিশি, জিল্লুর রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 

এসময় সাংসদ মাহী বি চৌধুরীর পিএস ওবাইদুল হক সোহাগ বলেন, আগামীকাল রবিবার শ্রীনগরে এই আইসোলেশন কেন্দ্র থেকে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে। এছাড়াও মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকা সিরাজদিখানেও আইসোলেশন কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সরঞ্জাম সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলেন তিনি।

 

উল্লেখ্য, শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের এক ব্যক্তি (৬০) করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরই মধ্যে শনিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা প্রশাসন ওই বাড়িটি লকডাউন করে দেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!