রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে সরকারী পাকা রাস্তার উপর ফের রাতের আধারে ভবন নির্মান

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ৪ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

 শ্রীনগর,মুন্সীগঞ্জ ঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনা ভাইরাসের কারণে ছুটির সুযোগ নিয়ে সরকারী রাস্তার উপর ফের রাতের আধারে পাঁকা ভবন নির্মান শুরু করেছে এক ব্যবসায়ী। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দেউলভোগ বাজার-রেজিষ্ট্রি অফিসের রাস্তার প্রায় ৪ ফুট দখল করে প্রিন্টিং ব্যবসায়ী আবুল হোসেন নতুন করে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে। এসময় স্থানীয় ২ ইউপি সদস্য কাজের বাধা দিতে গেলে আবুল হোসেন তাদের বাঁধা উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে থাকে। আবুল হোসেন এর আগে রাস্তার একাংশ দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করলে গত ১২ জানুয়ারী বিকালে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা মোবাইল কোর্ট বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে এবং পাকা রাস্তার উপর থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। স্থানীয়রা জানায়, আবুল হোসেন রাস্তা দখল করে শুধু পাঁকা ভবনই নির্মান করছে শুধু তা নয়, সে রাস্তা পার হয়ে উত্তর দিকের খালের উপর ইটা-বালুর রাবিশ ফেলে তাও দখল করে নিচ্ছে। এর আগে সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করার পর আবুল হোসেন প্রায় ২ সপ্তাহ স্থাপনার নির্মান কাজ চালিয়ে চান। সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা ফের আবুল হোসেনকে কাজ বন্ধ করার নির্দেশ দিলে সে উচ্চ আদালতে রিট করে। কিন্তু রিটের কোন আদেশ হওয়ার আগেই শুক্রবার সে রাতের আধারে পুনরায় রাস্তা দখল করে কাজ শুরু করে। শ্রীনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী রাজিউল্লাহ জানান, রাস্তাটি এলজিইডির তালিকা ভূক্ত। সরকারী পাকা রাস্তার দুই পাশে ন্যূন্যতম ৪ ফুট সোল্ডার থাকতেই হবে। মালিকানা দাবী করে সরকারী পাঁকা রাস্তা কেউ দখল করতে পারবে না। তাকে রাস্তার উপর থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দ্রুত চিঠি দেওয়া হবে। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, লোক পাঠাচ্ছি। এখনই কাজ বন্ধ করা হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!