সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শ্রীনগরে সংখ্যালুঘু পরিবারের কাছে চাঁদা দাবীর অভিযোগ

 প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, ৫ আগস্ট, ২০২১

শ্রীনগরে সংখ্যালুঘু পরিবারের কাছে চাঁদা দাবীর অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের এক সংখ্যালুঘু পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঘড়া এলাকার আলম ডাক্তারের ছেলে নাজিবর (৩৮) ও সাজিবরের (৩০) বিরুদ্ধে একই এলাকার স্বপন কুমার দাস শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী স্বপন কুমার দাস বলেন, গত ১লা আগস্ট সকালে বাড়ির সামনে গাছ কাটছিলাম। পুর্ব শত্রুতার জের ধরে নাজিবর ও সাজিবর এসে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে মারধর কওে আহত করে। পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহন করি। এর কথদিন আগেও তারা আমাকে বলে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ভালই কামাই করতাছো এখন থেকে আমাদেরকে প্রতি মাসে ৫ হাজার টাকা চাঁদা দিবি। তা না হলে এলাকায় ব্যবসা বাণিজ্য করতে পারবি না। উপায় না পেয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি। স্বপন দাসের পিতা ননী দাস বলেন, অভিযোগ দায়ের পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি ঘমকি দিচ্ছে। পরিবার পরিজন নিয়ে এখন আতঙ্কের মধ্যে বসবাস করছি আমরা।
মো. নাজিবরের কাছে এবিষয়ে জানতে চাইলে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, প্রতিবেশী স্বপন দাসের সাথে আমাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। তবে স্বপন দাসকে মারপিট করার কথা স্বীকার করেন তিনি। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্বপন দাসকে মারধর করার ঘটনায় সংখ্যালুঘু পরিবারটি আমার কাছে এসেছিল।
এ ব্যাপারে অভিযোগটির তদন্তকারী কর্মকতার্ ও শ্রীনগর থানার এসআই আপন কুমার মজুমদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!