রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত 

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ১৪ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ২ ডকাত নিহত হয়েছে। এ সময় র‌্যাবের ২ সদস্য আহত হয়। মঙ্গলবার দুপুর ১ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেঁজগাও বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।র‌্যাব-২’র কোম্পানী কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের জানান, র‌্যাব ২ ঘটনাস্থল থেকে একটি পিস্তল,৩ রাউন্ড গুলি ও ৬-৭ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করেছে। নিহত ২ ডাকাতের মধ্যে একজনের নাম মাসুদ(৩৫) অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তিনি আরো জানান, এই ডাকাত চক্রটি বরিশালের মুলাদি, শরীয়তপুর ও পদ্মার চর এলাকায় ডাকাতির সাথে জড়িত। পরশু রাতেও পদ্মার চর এলাকায় তারা ডাকাতি করে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ধরার জন্য মাওয়া ফেরিঘাট থেকে ৩ জায়গায় চেকপোষ্ট বসানো হয়। তারা একটি অটোরিক্সায় করে শ্রীনগর উপজেলার দক্ষিন পাইকসা এলাকা দিয়ে বেঁজগাও এলাকায় আসে। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ডাকাত দলের দুই সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় র‌্যাবের ২ সদস্য আহত হয়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!