বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের আদেশ অমান্য করে সরকারি রাস্তায় ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের আদেশ অমান্য করে সরকারি পাকা রাস্তার উপর ভবন নির্মাণ করেছেন আবুল হোসেন নামের এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ী পাকা রাস্তার ওপর ভবন নির্মাণ করেই থেমে থাকেননি! রাস্তা পার হয়ে ভবনের বিপরীত পাশের খালও বালুভড়াট করে দখল করছেন। এর আগে গত ১২ জানুয়ারি বিকালে ওই ব্যবসায়ী ও জাতীয় পাটির নেতাকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। অন্যদিকে পাকা রাস্তার ওপর থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। স্থানীয়রা জানায়, দেউলভোগ বাজার ও সাব-রেজিষ্ট্রি অফিসের মাঝামাঝি গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা দখল করে আবুল হোসেন ভবন নির্মাণ শুরু করেন। বিষয়টি সহকারী কমিশনারের নজরে এলে তিনি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্টের পরেও আবুল হোসেন তড়িঘড়ি করে গত ২ সপ্তাহে স্থাপনার নির্মাণ কাজ শেষ করে ফেলেন। দখলের বিষয়ে আবুল হোসেন বলেন, রাস্তা ও খালের মালিকানা আমার। কিভাবে সরকারি রাস্তা ও খালের মালিকানা পেলেন? এই প্রশ্নে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। শ্রীনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী আঃ মান্নান বলেন, সরকারি পাকা রাস্তার দুই পাশে ন্যূন্যতম ৪ ফুট সোল্ডার থাকতেই হবে। মালিকানা দাবী করে সরকারি পাকা রাস্তা কেউ দখল করতে পারেনা। এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, মোবাইল কোর্টের নির্দেশ অমান্য করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!