রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নামের তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ১৭ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ঈদ উপহার (নগদ অর্থ) প্রদানের নামের তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগ উঠেছে ইউপি সদস্য আব্দুর রহিমের বিরুদ্ধে। এমনই অভিযোগ করেছেন ইউনিয়নের পূর্ব দেউলভোগ গ্রামের কর্মহীন একাধিক পরিবার। এ বিষয় নিয়ে গত শুক্রবার সন্ধ্যার দিকে সুবিধাভোগীর নামের তালিকা দেখাকে কেন্দ্র করে স্থানীয় কর্মহীনদের সাথে মেম্বারের কথা কাটাকাটি ও উত্তেজনা হয়েছে বলে জানা যায়।
আজ রবিবার বিকালে পূর্ব দেউলভোগ গ্রামের অটো চালক দেলোয়ার (৫৫), বাবুল হোসেন (৫৫), শাহাবুদ্দিন (৬০), আলেক (৩২), নজরুলসহ অনেকেই বলেন, করোনার প্রভাবে আমরা বেকার হয়ে পরেছি। অটো চালিয়ে সংসার চলতো। করোনা রোধে অটো (ব্যাটারী চালিত) সব বন্ধ। দেশের এই দুর্দিনে পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছি। এই পর্যন্ত আমরা স্থানীয় মেম্বার আব্দুর রহিমের মাধ্যমে শুধু সরকারিভাবে ১০ কেজি করে চাল পেয়েছি। এছাড়া অন্য ব্যক্তি উদ্যোগে দুই একজনের ত্রাণ পেলেও সংসারের চাহিদা অনুসারে যা খুবই সামান্য। শুনছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায়দের ঈদ উপহার বাবদ নগদ ২,৫০০ টাকা দেওয়া হবে। এবিষয়ে মেম্বার আব্দুর রহমানের কাছে আমাদের নাম অর্ন্তভুক্ত করার জন্য তাগিদ দিলে তিনি আমাদের অনেকের কাছ থেকে আইডি কার্ড নেয়। এখন শুনতে পাই এই ওয়ার্ড থেকে ৫০ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। মেম্বার কইছে ঐ তালিকায় নাকি আমাদের নাম নেই। তাই জানতে আমরা তার কাছে নামের তালিকা দেখতে চাইলে তিনি ক্ষিপ্ত হন বলে জানান তারা। সুবিধাভোগীর নামের তালিকায় প্রকৃত অসহায় ও কর্মহারা পরিবারগুলো যাতে এই সহায়তার আওতাভুক্ত হন এবিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
স্থানীয় যুবলীগ সভপতি আল আমিন বলেন, এই তালিকায় আমার নামও রাখা হয়েছিল। আমি নিজেই মেম্বারকে নাম বাদ দিতে বলে আসি। তিনি আরো বলেন, যারা অসহায় এই অনুদান তাদেরই প্রাপ্প্য। স্থানীয় মুদি দোকানী নূর ইসলাম বলেন, নামের তালিকায় অনেক স্বচ্ছল পরিবারকেও অর্šÍভুক্ত করা হয়েছে শুনেছি। এবিষয়ে মেম্বার আব্দুর রহিমের সাথে আমারও কিছু কথা কাটাকাটি হয়েছে।
আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন জানান, এবিষয়ে কর্মহীন অনেকেই আমার কাছে এসেছিল। তাদের অনুরোধে ইউপি সদস্য আব্দুর রহিমের কাছে নামের তালিকার বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি এই বিষয়ে কোনও কিছু বলতে চাননি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিমের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই তাদেরকে নামের তালিকা দেখাই নাই। সুবিধাভোগীর নামের তালিকায় স্বচ্ছলদের অর্ন্তভুক্ত করার বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনও সুদত্তর দেননি।
আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আইয়ুব খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিদিষ্ট ব্যক্তিদের মাধ্যমেই নামের তালিকা করা হয়েছে। যেহুতু তালিকা প্রস্তুতে অভিযোগ উঠেছে সে ক্ষেত্রে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!