রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে পানিতে ডুবে নষ্ট হচ্ছে সরকারি রোলার

 প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ২৭ জুলাই, ২০২০

আমিনুল ইসলাম,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পানিতে ডুবে নষ্ট হচ্ছে একটি সরকারি রোলার। রাস্তার সংস্কার কাজে ব্যবহারকৃত (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মুন্সীগঞ্জ, রোড রোলার, জেসব নং-০২, এলজিইডি) রোলারটি প্রায় ৪ মাস যাবত ওই সড়কের ঠিক মাঝখানে বেহাল পরে রয়েছে। দেখার যেন কেউই নেই! অপরদিকে সড়কের মাঝখানে রোলারটি থাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির পাশাপাশি মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর আগে শ্রীনগর উপজেলা প্রকৌশলী অফিসকে রোলারটি সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার বলা হলেও কোনও কাজে আসেনি বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিনে বন্যার পানি বৃদ্ধি পেলে রোলারটিসহ সড়কের প্রায় ৩০ ফুট ডুবে যায়। খোলা আকাশের নিচে সরকারি কোটি টাকার সম্পদ বিলীন হতে যাচ্ছে।সরেজমিনে দেখা যায়, উপজেলার বাড়ৈগাঁও-বিবন্দী সড়কের টুনিয়ামান্দ্রা ও বিবন্দীর গ্রামের সীমানাবর্তী অংশে রাস্তার ঠিক মাঝখানে অযতেœ ও অবহেলায় পানিতে পরে রয়েছে। বন্যার পানি বৃদ্ধির কারণে রোলারের প্রায় অর্ধেকটা ডুবে গেছে। এ সময় রোলারের ইঞ্জিন কাভার খুলে পানিতে পরে থাকতে দেখা গেছে।স্থানীয়রা জানায়, গত ৪ মাস আগে দুই কিলোমিটার রাস্তা পিচ ঢালাইয়ের কাজে রোলারটি আনা হয়েছিল। তার দুইদিন পরেই যান্ত্রিক সমস্যার কারণে রোলারটি বিকল হয়ে পরলে এখানেই ফেলে রাখা হয়। অথচ অন্য রোলার এনে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হলেও সরকারি রোলারটি এখানেই ফেলে রাখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, স্বদইচ্ছা থাকলে সংশ্লিষ্ট রোলারটি অনেক আগেই সরিয়ে নিতে পারতেন। এখন বন্যার পানিতে ডুবে কোটি টাকার রোলারটি নষ্ট হয়ে যাচ্ছে। খোঁজ খবর নিয়ে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আবিদ এন্টারপ্রাইজের কর্ণধার হানিফ বেপারী রাস্তার সংস্কার কাজ করেন। কাজের তদারকির দায়িত্বে ছিলেন সহকারী প্রকৌশলী মো. মমিন। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা রোলারটি সরানোর জন্য ঠিকাদারসহ উপজেলা প্রকৌশল অফিসকে একাধিকবার জানিয়েছেন এতে কোনও কাজ হয়নি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু এ বিষয়ে বলেন, ইউপি চেয়ারম্যান সাহেবসহ আমি সরকারি রোলারটি সরানোর বিষয়ে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাদের জানিয়েছি। এ ব্যাপারে শ্রীনগর উপজেলা প্রকৌশলী মো. রাজিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজকালের মধ্যেই রোলারটি সরিয়ে নিচ্ছি।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!