শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীনগরে নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি রাস্তা দখল করে দোকান নিমার্ণ অব্যাহত

 প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ১২ জুলাই, ২০২০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে উপজেলা ভূমি অফিসের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এর আগে উপজেলা পরিষদ সংলগ্ন শ্রীনগর-যোলঘর রোডের গোল্ডেন সিটির বেইলী ব্রীজের পশ্চিম পাশে সরকারি রাস্তার ওই জায়গা দখল করে পাকা স্থাপনার কাজ শুরু করেন মো. কা ন নামে এক ব্যক্তি। ব্যস্ততম রাস্তা দখল করে দোকান নির্মাণের কারেণে কা নের বিরুদ্ধে অভিযোগ উঠে। এনিয়ে গত ৬ জুলাই স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ”শ্রীনগরে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। এরই ধারাবাহিকতায় পরের দিন মঙ্গলবার সকালের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পরিমাপ করে পাকা স্থাপনা দুই ফুট সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এর পরেও প্রভাবশালী কা ন স্থাপনাটি না সরিয়ে তার নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। ১১ জুলাই লক্ষ্য করা গেছে। এ সময় কা নকে নির্মাণ শ্রমিকদের পাশে দাড়িয়ে থেকে কাজের তদারকি করতে দেখা যায়। স্থাপনা সরিয়ে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনও সুদত্তর দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, শ্রীনগর সদর ইউনিয়নের আরধী পাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মো. কা ন ক্রয়সূত্রে ওই জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতার আত্মীয় হওয়ায় প্রভাব খাটিয়ে কা ন নির্মাণ কাজ অব্যাহত রাখছেন।
এব্যাপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ জানান, সরকারি রাস্তার সীমান থেকে স্থাপনাটি অন্তত দুই ফুট সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!