বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে ছাত্রীর আত্মহত্যা॥ শরীরে মারধরের চিহ্ন থাকলেও মামলা না নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে দশম শ্রেণির ছাত্রী সিনথীয়ার (১৪) আত্মহননের পর লাশের গায়ে বখাটেদের আঘাতের চিহ্ন থাকার প্রমান পাওয়া গেছে বলে অভিযোগ করছে তার পরিবার। এঘটনায় বখাটেদের বিরুদ্ধে মামলা করার জন্য বার বার থানায় আসলেও পুলিশ মামলা নিচ্ছেনা বলে ওই ছাত্রীর মা অভিযোগ করেন। তার দাবী স্থানীয় ইউপি চেয়ারম্যান বখাটেদের পক্ষ নেওয়ায় পুলিশ সিনথীয়ার গায়ের আঘাতের চিহ্নের বিষয়টি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেননি। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সিনথিয়া বিদ্যালয় থেকে ১শ গজ দুরে তার চাচাতো মামা সাকিবের সাথে কথা বলছিল। এসময় ওই এলাকার বখাটে খোকা মোড়লের ছেলে রাকিব, তার সহযোগী জুবায়েদ,সিফাত ও লিয়নসহ কয়েকজন সিনথীয়া ও সাকিবের বিরুদ্ধে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ এনে তাদের মারধর করে। এসময় বখাটেরা সাকিবের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মনোয়ার হোসেন

শাহাদাৎ বখাটেদের পক্ষ নিয়ে সিনথিয়াকে বিদ্যালয় থেকে টিসি দেওয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেয়। এতে ওই ছাত্রী মানসিক ভাবে ভেঙ্গে পরে। সেখানে থেকে বাড়িতে এসে ওইদিন দুপুরেই গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেয়। ছাত্রীর বাবা আব্দুর রহিম ও মা মিনারা বেগম কান্নাজরিত কন্ঠে বলেন, সাকিব ও সিনথীয়া সর্ম্পকে মামা ভাগনি। তারা কথা বলতেই পারে। বখাটেরা মিথ্যা অপবাদ দিয়ে এভাবে মারধর করতে পারেনা। আমার মেয়েটা বখাটেদের মারপিটের লিলা ফুলা জখম নিয়েই কবরে গেল। আমরা গরিব মানুষ। এই বিচার কার কাছে চাইবো। চেয়ারম্যান বখাটেদের পক্ষের লোক। তিনি থানা পুলিশকে ম্যানেজ করে ফেলেছেন। একারণে পুলিশ আমাদের মামলা নিচ্ছে না। সুরতহাল রিপোর্টে মেয়েকে মারধরের বিষয়টিও পুলিশ উল্লেখ করেনি। চেয়ারম্যান ময়নাতদন্ত রিপোর্টও ভিন্নখাতে নেওয়ার পাঁয়তারা করছে। বখাটেদের পক্ষ নিয়ে তিনি প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন এই ঘটনায় কিছুই হবেনা। ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি কাজী মনোয়ার হোসেন শাহাদাতের কাছে এই বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী অফিসার শ্রীনগর থানার এসআই আপন দাস বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বখাটেদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, কেউ থানায় মামলা করতে আসেনি। এব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে আঘাতের বিষয়ে জানা যাবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!