সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শ্রীনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ২৬ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার ষোলঘর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শ্রীনগর উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন করে। এসময় প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেন। প্রতিবাদকারীদের সাথে একাতা প্রকাশ করে অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান মামুন। বিক্ষোভে অংশগ্রহনকারীরা জানান, স্থানীয় এক যুবকের ছবির সাথে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের ছবি জুড়ে দিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত বিষয়টি অনেকে ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড ও শেয়ারের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছে। বিক্ষোভকারীরা দাবী করেন, আজিজুল ইসলামের সফলতায় ঈর্শান্বিত হয়ে তার প্রতিপক্ষের লোকজন একাজের সাথে জড়িত রয়েছে। পরে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আলহাজ মো. আজিজুল ইসলাম লিখিত এক বক্তব্যে বলেন, যার সাথে আমার ছবি জুড়ে দেওয়া হয়েছে ওই যুবক মাদক ব্যবসার সাথে জড়িত কিনা তা আমার জানা নেই। বিষয়টি আমাকে মর্মাহত করেছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রয়োজনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!