শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীনগরে ক্লিনিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ২৭ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ক্লিনিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে উপজেলার ঝুমুর হল সংলগ্ন বিক্রমপুর হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টারে এই মৃত্যুর ঘটনা ঘটে। এঘটনায় প্রসূতি লাবনী আক্তারের স্বামী মোঃ মুহিন বাদী হয়ে ক্লিনিকের মালিক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার মন্ডলকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন বিকালে লৌহজং উপজেলার কনকসার এলাকার বেঁদে সম্প্রদায়ের লাবনী আক্তারকে (২৬) দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ক্লিনিকটিতে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লাবনী আক্তারকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। এর এক ঘন্টা পরে ডাক্তাররা কৌশলে এ্যাম্বুল্যান্স ডেকে এনে লাবনীকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি শুরু করে। এসময় স্বজনরা লক্ষ করেন লাবনী আক্তার মারা গেছেন। তারা বিষয়টি নিয়ে কথা তোললে হাসপাতালের মালিক ও ডাক্তার প্রদীপ কুমার মন্ডল সহ ৩ – ৪ জন পালিয়ে যায়। পরে পুলিশ এসে ওটি সহকারী সঞ্জয় রায়, নার্স রিতা আক্তার ও সুমনাকে আটক করে। লাবনী আক্তারের ৮ বছর বয়সী সন্তান রয়েছে।লাবনীর স্বজনরা জানান, সিজারের জন্য ক্লিনিকটির সাথে তাদের ১৩ হাজার টাকায় চুক্তি হয়। পরে লাবনীকে ওটি রুমে নেওয়ার আগেই বিভিন্ন অজুহাতে ক্লিনিক কতৃপক্ষ তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়। স্বজনরা আরো বলেন, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে লাবনীর সাথে অনাগত সন্তানটিও মারা গেল।স্থানীয়রা জানায়, কয়েক বছর ধরে দুই ভাই ডাঃ প্রদীপ কুমার মন্ডল ও দিলিপ কুমার মন্ডল মিলে ক্লিনিক খুলে বসে। ক্লিনিকটিতে প্রদীপ মন্ডল একাই এনেসথেসিয়া দেন ও অপারেশন করেন।শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহন করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!