চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ১৫ এপ্রিল, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। উপজেলার সিংপাড়া এলাকার জোড়া ব্রীজের সামনে একটি ঔষধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় জিসান শেখ (১২) নিহত হয়। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জিসান আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া গ্রামের রতন শেখের পুত্র। সে স্থানীয় কল্লিগাঁও নুরানিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র। শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে সিংপাড়া জোড়া ব্রীজের কাছে যায় মাদরাসা ছাত্র জিসান। এ সময় সড়কে দ্রুত গতির ওরিয়ন কোম্পানীর ঔষধবাহী একটি কভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত ডাক্তার জিসানকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতক কভার্ড ভ্যানটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
আলোকিত সংবাদ/এমআরকে
| ফজর | ৪:২৬ |
| জোহর | ১১:৫৬ |
| আসর | ৪:৪১ |
| মাগরিব | ৬:০৯ |
| ইশা | ৭:২০ |
শিরোনাম