শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীনগরে কর্মহীন অসহায়দের মাঝে সরকারি খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ২৮ মার্চ, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

আমিনুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার ৩টি ইউনিয়নের মোট ৭৫ জন হতদরিদ্র যারা গৃহে অবস্থান করছেন তাদের মধ্যে সরকারি বরাদ্দের এই সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার শ্রীনগর উপজেলায় ১৮ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ দেন। এই বরাদ্দ থেকে শ্রীনগর, ষোলঘর ও আটপাড়া ইউনিয়নের ৭৫টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মুসরের ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও ১টি করে সাবান দেওয়া হয়। এসকল কর্মহীন মানুষের মাধ্যে সহায়তা বিতরণের সময় তাদেরকে গৃহে অবস্থান নিশ্চিত করা এবং সাবান দিয়ে দিনে ৫ থেকে ৬ বার হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মো. মনির হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী মো. আবু রেজওয়ান, ইউপি চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, আজিজুল ইসলাম, আইয়ূব আলী খান প্রমুখ।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!