রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে এক ভুয়া সাব-ইন্সেপেক্টর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

আমিনুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে পোষাক পরিহিত এক ভুয়া সাব ইন্সেপেক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়েতুল ইসলাম ভূঞা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন । তিনি জানান, গত বুধবার দুপুরে উপজেলার হাঁসাড়া এলাকা থেকে ভুয়া এস আই সবুজ সরদার (২৯) কে গ্রেফতার করা হয়। সে আলমপুর-বাড়ৈখালী রাস্তার মধ্যবর্তী স্থানে আরো দুই সঙ্গীসহ চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। শ্রীনগর থানা পুলিশ আরো জানায়, ভুয়া এস আই সবুজ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার দুবিসায়বর গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে। সবুজের নামে বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, মাদকসহ ৫টি মামলা রয়েছে। বুধবার সকালে সে জাজিরা থেকে মাওয়া আসে। সেখানে তার সাথে আরো দুই সহযোগী যোগ দেয়। সেখান থেকে তারা দোহার এলাকার একটি ট্রলালে উঠে ইয়াবা সেবন করে সবুজ পুলিশের পোষাক পরিধান করে। দুপুরের আগে তারা দোহার এলাকায় একটি প্রাইভেটকারের গতি রোধ করে দুটি ব্যাগ, মোবাইল ফোন সেট, স্বর্ণালংকার ও পাসপোর্ট হাতিয়ে নেয়। ছিনতাইয়ের স্বীকার সৌদি প্রবাসী বাচ্চু মোল্লা তার পরিবার নিয়ে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দর যাচ্ছিলেন। পরে পুলিশের পোষাকধারী ছিনতাইকারী চক্রটি শ্রীনগর উপজেলার বাড়ৈখালী আলমপুর সড়কের মধ্যবর্তী স্থানে চেকপোষ্ট বসায়। এসময় তারা মোটরসাইকেলের কাগজপত্র দেখার নাম করে একটি মোটরসাইকেল ছিনতাই করে। ছিনতাইয়ের স্বীকার সিয়াম বিষয়টি মোবাইল ফোনে জানালে হাঁসাড়া এলাকায় লোকজন পথে ব্যারিকেট সৃষ্টি করে। এসময় শ্রীনগর থানা পুলিশের দুটি টিম ওই এলাকায় অবস্থান করছিল। সবুজ শ্রীনগর থানার এসআই আব্দুল কাদিরের সামনে পরে যায়। ভুয়া পুলিশ সবুজ বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগীতায় এসআই কাদির ও পিএসআই মনীষ সরকার ধাওয়া করে সাব ইন্সপেক্টর র‌্যাঙ্ক ব্যাজধারী সবুজকে আটক করে। এসময় সবুজের সহযোগি দুইজন ছিনতাই করা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!