রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্রীনগরে একই জমি থেকে ২ মাসে ৩ বার অবৈধ স্থাপনা উচ্ছেদঃ লীজ বাতিল না করে উল্টো কাজের অনুমতি

 প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ২৬ আগস্ট, ২০২০

শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ শ্রীনগরে একসনা লীজের একই জায়গায় প্রায় ২ মাসের ব্যবধানে ৩ বার অবৈধ স্থাপনা উচ্ছেদের পর চতুর্থ বারের মতো স্থাপনা নির্মান শুরু হয়েছে। এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা দু’রকমের বক্তব্য দিয়েছেন। শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কলেজ রোডে বেসঢালাই ও আরসিসি পিলার দিয়ে রাস্তা দখলসহ একসনা লিজের জমিতে বহুতল ভবন নির্মাণ শুরু করে শ্যামসিদ্ধি গ্রামের মোশারফ হোসেন গং। শ্রীনগর উপজেলা প্রশাসনের নির্দেশে একে একে ৩ বার তাদের নির্মান কাজ বন্ধ করে তা উচ্ছেদ করা হয়। কিন্তু সর্বশেষ উচ্ছেদের এক সপ্তাহের ব্যবধানে ফের পাকা স্থাপনা শুরু হয়েছে। এই ব্যাপারে শ্রীনগর ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, লীজ গ্রহহীতারা আমার কোন কথা শুনছে না। তাদের লীজ বাতিলের জন্য সুপারিশ করে আমি উপজেলা ভূমি অফিসে প্রতিবেদন পাঠিয়েছি। উপজেলা ভূমি অফিস কোন ব্যবস্থা না নিলে আমার কি করার আছে? শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ জানান, তারা ওয়াল ও টিনের চালা দিয়ে ঘর উঠানোর অনুমুতি নিয়েছে। বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। স্থানীয়রা জানায়, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসের কয়েক ফুট দুরত্বে লীজের জায়গায় প্রথমবার ভবন নির্মাণের অভিযোগ উঠলে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণাধীন স্থাপনাটি ভেঙে দেন। রহস্যজনক কারণে আইন অমান্য করে পুনরায় তারা ভবন নির্মাণের সাহস কিভাবে পায়? এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, তরিঘরি করে নির্মাণ শ্রমিকরা কাজ করছে। শ্রীনগর বাজারের ব্যস্ততম একটি রাস্তার কিছু অংশ সহ লীজের জমিতে ইটের ওয়াল উঠানো হচ্ছে। পাশের উচ্ছেদ হওয়া আরসিসি পিলারের বেস সহ রড রয়েছে। ওয়াল টানার পর তারা যে কোন সময় খালি রডের ফ্রেমে ঢালাই করে নিলেই তা বহুতল ভবনের জন্য ˆতরি হয়ে যাবে। শ্রীনগর উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টো রহস্যজনক ভূমিকা পালন করলে এভাবে সরকারী জমিতে নিয়ম বহির্ভূত ভাবে ভবন উঠতে থাকবে। এক জনের উদাহরণ টেনে সরকারী জমিতে ভবন উঠাতে উৎসাহ পাবে। যা শ্রীনগর বাসীর জন্য সুখকর হবে না।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!