সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শ্রীনগরের কোলাপাড়ায় অবৈধ পশুর হাট

 প্রকাশিত: ৪:২৩ পূর্বাহ্ণ, ২৬ জুলাই, ২০২০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় অবৈধভাবে একটি মিনি পুশুর হাট বসানো হয়েছে। প্রশাসনের চোখ ফাকি দিয়ে গত কয়েকদিন যাবত এখান থেকে কোরবানির গরু বিক্রি করা হচ্ছে। উপজেলার বাঘড়া, ভাগ্যকুল ও অটপাড়ায় মোট ৪টি ইজারাকৃত অস্থায়ী পশু হাট রয়েছে। এছাড়া শ্রীনগর দেলভোগে নিয়মিত পশুর হাট রয়েছে ১টি।
শনিবার দুপুরের দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার সাবেক চেয়ারম্যান মমিন আলীর বাড়ির পাশে সরকারি রাস্তা দখল করে এই হাট বসানো হয়েছে। মিনি হাটটিতে প্রায় ৭০/৮০টি বিভিন্ন সাইজের গরু রয়েছে। এছাড়াও বিদ্যালয়ের শ্রেণিকক্ষে রাখা হয়েছে গরুর বিভিন্ন খাদ্য। এতে স্কুলের পরিবেশ নষ্ট করা হচ্ছে। লক্ষ্য করা যায়, এ সময় কয়ে ব্যক্তি গরু দেখভাল করছেন। হাটের বিষয়ে জানতে চাইলে তারা কোনও কথা বলতে রাজি হননি। খোঁজ খবর নিয়ে জানা যায়, কোলাপাড়ার হাসান ও রুমেল নামে দুই ব্যক্তি অস্থায়ীভাবে এই পশুর হাট বসান। তারা সর্ম্পকে এক অপরের চাচাতো ভাই হন।
হাসানের মোবাইল ফোনে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এই পর্যন্ত এখান থেকে ১৬টি গরু বিক্রি হয়েছে। এখানে পশুর হাট বসানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনও অনুমোতি রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখান থেকে অনলাইনে গরু বিক্রি করছি!
এব্যাপরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, বিষয়টি আমি অবগত নই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!