শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মুন্সীগঞ্জে জমিসংক্রান্ত জেরে হামলায় আহত ৭

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ৪ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

স্টাফ রিপোর্টারঃ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পশ্চিম কাজীকসবায় বদল পাড়া গ্রামে জমি সংক্রান্ত দ্বন্দের জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে রামপাল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইদু মিয়া, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, মুন্না, স্বপ্নীল, ফারুক, লিটন,আফসারউদ্দিন, হেলেনা বেগম, সুফিয়া বেগম, শ্যামলী বেগম ও ফাহিমা বেগম মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয় । এর মধ্যে ৭ জন চিকিৎসায় রয়েছেন সদর হাসপাতালে।এ বিষয়ে আহত ইদু মিয়া বলেন, আমাদের জায়গা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে রেখেছে। গত বুধবার তারা আবার স্থাপনা তৈরি করতে গেলে হাতিমারা তদন্ত কেন্দ্রে আমরা বিষয়টি অবহিত করি। পুলিশ ঘটনা স্থলে এসে কাজ না করার জ‍ন‍্য বলে যান। জায়গাটি আমাদের পৈত্রিক সম্পত্তি, এ জায়গার কাগজপত্র তাদের কাছে দেখতে চাইলে তারা আমাদেরকে কোনো কাগজপত্র দেখায় না। এ বিষয়ে আমরা আদালতে মামলা করেছি। আদালত থেকে স্থাপনা তৈরিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে তারা স্থাপনা তৈরি করতে গেলে তাদের নিষেধ করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাহিনী জামাল, শাহ আলম, আওলাদের পরিবার গং আমাদের উপর হামলা চালায় ও আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ আনিচুর রহমান বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্তে সাপেক্ষে ব‍্যবস্থা নেয়া হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!