বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মুক্তিযোদ্ধাদের জন্য বিনা সুদে ঋণ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ২৯ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে তারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন। এজন্য তাদের যতভাবে সম্ভব সম্মানিত করা উচিত। বর্তমান সরকার ইতিমধ্যে মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধিসহ নানা পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

দ পরিশোধের দায় সরকার বহন করবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের বিশেষ ব্যবস্থায় গৃহঋণ দেয়া সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে ঋণের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা এবং সার্ভিস চার্জ ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, আলোচনা-পর্যালোচনা করে মুক্তিযোদ্ধাদের বিনা সুদে ঋণ দেয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অনুষ্ঠিত ওই বৈঠকে এ ঋণ বিতরণ সংক্রান্ত ১৪টি শর্ত চূড়ান্ত করা হয়েছে, যা আগামীতে মুক্তিযোদ্ধা গৃহনির্মাণ ঋণের খসড়া নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে।

শর্তগুলোর মধ্যে রয়েছে, এ ঋণ পাবেন সরকারের ভাতাভোগী মুক্তিযোদ্ধারা এবং মৃত মুক্তিযোদ্ধাদের ভাতাভোগী অগ্রাধিকারপ্রাপ্ত উত্তরাধিকারীরা। এ ঋণের জন্য বার্ষিক ৫ শতাংশ সরল সুদ এবং মাসিক ২ শতাংশ সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে। তবে এ সুদ মুক্তিযোদ্ধাদের দিতে হবে না। এটি বহন করবে সরকার।

ঋণগ্রহীতা মুক্তিযোদ্ধাদের শুধু ২ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। এ ঋণ প্রদানের বিপরীতে যে সুদ আসবে তা প্রদানের জন্য প্রতি বছরের বাজেটে বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের এ ঋণ প্রদান করা হলেও এককালীন ১০ লাখ টাকা দেয়া হবে না। নিয়ম অনুযায়ী তিন ধাপে তা প্রদান করা হবে।

জানা গেছে, প্রত্যেক মুক্তিযোদ্ধা বা মৃত মুক্তিযোদ্ধার যোগ্য উত্তরাধিকার কেবল একবার এ ঋণ সুবিধা পাবেন। উল্লিখিত ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটি ইতিবাচক দিক হল, জীবিত মুক্তিযোদ্ধার আবেদনের ক্ষেত্রে কোনো বয়সসীমা থাকবে না। ইতিপূর্বে সরকারের কাছ থেকে যেসব মুক্তিযোদ্ধা বিনামূল্যে বাসস্থান পেয়েছেন, তারা এ ঋণের সুবিধা পাবেন না।

জানা গেছে, ঋণ দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে অসচ্ছল ও ৫ শতাংশের নিচে ভূমি রয়েছে এমন মুক্তিযোদ্ধাদের। সিদ্ধান্তটির দ্রুত বাস্তবায়নই কাম্য। তবে উল্লিখিত সুবিধাগুলো যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পান এটি নিশ্চিত করতে হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!