রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মুক্তারপুর নৌপুলিশের পৃথক অভিযানে ৭০ কোটি ৫০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৬:০১ পূর্বাহ্ণ, ১৯ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

মোঃ সুজন বেপারী,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
করোনা সংক্রমন ঝুকির মধ্যে মুন্সীগঞ্জে মুক্তারপুর নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খানের নেতৃত্বে  সোমবার (১৮ মে) মুন্সীগঞ্জ সদরের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৩৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত কারেন্ট জালগুলির আনুমানিক বাজার মুল্য ৪০ কোটি ৫০ লাখ টাকা।
সদরের গোসাইবাগ এলাকায় অভিযান পরিচালনার সময় মোহাম্মদ মহিউদ্দিনের কারেন্ট জাল তৈরীর আয়রন ওয়াশিং মিল ‘ইস্ত্রী কারখানাসহ’- আশে-পাশের আরো এলাকা তল্লাশী করে এই অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিনে বিকেল সারে ৪ টার দিকে মিরকাদিম পৌরসভার সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ ৩০ কোটি টাকা মুল্যের ১ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে মুক্তারপুর নৌপুলিশ।
মুক্তারপুর নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খানের নেতৃত্বে অবৈধ এসব কারেন্ট জাল উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে বলে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুল ইসলাম আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তারপুর নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার মুন্সীগঞ্জ সদর উপজেলায় পৃথক দুটি এলাকায় সকাল ৫ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টানা ১২ ঘন্টা অভিযান চালিয়ে সদরের গোসাইবাগ এলাকা ও মিরকাদিমের সরকার পাড়া এলাকা থেকে সর্বমোট ২ কোটি ৩৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার মুল্য প্রায় ৭০ কোটি ৫০ লাখ টাকা।
নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন আরো জানান, সদরের গোসাইবাগ এলাকা ও মিরকাদিমের সরকার পাড়া এলাকার আশেপাশের একাধিক স্থাপনায় মজুদ করে লুকিয়ে রাখা এসব অবৈধ কারেন্ট জালগুলো উদ্ধার করে মিরকাদিম নৌ-পুলিশ লাইন্স মাঠে নিয়ে বিকেলে উপজেলা নির্বাহি কর্মকর্তা  ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফারুক আহমেদ এবং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুল ইসলাম আকন্দের উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মিরকাদিমের সরকার বাড়ি এলাকায় কারেন্ট জালসহ কাভার্ডভ্যান জব্দ করে নৌপুলিশ ফাড়িতে আটক রাখা হয়েছে। এ সময় আটককৃত একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে সাধারণ ক্ষমা করা হয়েছে। এই অভিযান অব্যাহত রেখে মুন্সীগঞ্জ থেকে অবৈধ কারেন্ট জালের মুল উৎপাটন করা হবে। অবৈধ কারেন্ট জাল তৈরীর কারখানার মালিকদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করার প্রক্রিয়া চলছে বলে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন জানিয়েছেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!