সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মিরকাদিমে ৮ কোটি টাকার পালবাড়ির দখল মেয়র শাহীন।

 প্রকাশিত: ৩:৪৬ পূর্বাহ্ণ, ২২ জানুয়ারি, ২০২১

মিরকাদিম ডেস্ক- সূত্র দৈনিক সমকাল – মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে ২০১২ সালের শনিবার প্রায় ৮ কোটি টাকার একটি বাড়ির দখল নিয়ে তোলপাড় হয়েছে। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মিরকাদিম পৌরসভার গোপাল নগর এলাকার ওই পালবাড়ি দখলে নেয় মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনের লোকজন। পৌর মেয়রের আমেরিকা প্রবাসী শ্বশুর বশির উদ্দিন এ বাড়ির মালিক বলে দাবি করা হয়েছে। গতকাল  সকাল থেকে দুপুর পর্যন্ত ওই বাড়ির ভাড়াটে সংখ্যালঘু ১৮ টি পরিবারকে উচ্ছেদ, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে বাড়িটির দখল নেওয়া হয়। এ সময় ২০ জন আহত হন। গতকাল সকাল ১১ টার দিকে পৌর মেয়র শাহীনের শতাধিক লোকজন ১০৪ শতক সম্পত্তিজুড়ে থাকা ওই বাড়িতে বসবাসকারী পরিবারগুলোকে উচ্ছেদ করতে যায়। এতে বাধা দিলে উচ্ছেদকারীদের এলোপাতাড়ি লাঠিপেটায় শিশির পাল, নুকুল পাল, উত্তম সাহা, তপন সাহাসহ, সংখ্যালঘু ওই ১৮ পরিবারের ২০ জন নারী- পুরুষ আহত হন। পরিবারগুলোর দাবি তাদের প্রায় ১শ’ ভরি স্বর্ণালংকার লুট ও কয়েক লাখ টাকার আসবাবপত্র ভাংচুর করা হয়।এসময় বাড়িটির অপর মালিকানা দাবিদার সামসু রহমানের ঘরে থাকা আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্রে অগ্নিসংযোগ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নুকুল পাল, উত্তম সাহা, ও কালাই পাল জানান,স্থানীয় সারওয়ার উদ্দীন ও সামসু রহমানের কাছ থেকে বাড়িটি ভাড়া নিয়ে ১৮ টি পরিবার বসবাস করে আসছে দুই বন্ধু সারওয়ার ও সামসু রহমান এ বাড়ি কিনেছেন বলে ভাড়াটেরা জানেন। সদর থানার ওসি আবুল বাসার জানান, আদালতের লোকজন মিরকাদিম পৌর মেয়র শাহীনকে বাড়িটি বুঝিয়ে দেয়। তার প্রবাসী শ্বশুর এ বাড়ির মালিক বলে জানা গেছে। তবে অপর একটি পক্ষও বাড়ির মালিকানা দাবি করেছে। ওই পক্ষের ভাড়াটে ১৮ পরিবারকে গতকাল উচ্ছেদ করা হয়। ওসি জানান,ভাংচুর, ও লুটপাট কিছু হয়েছে। তবে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন বলেন,মুন্সীগঞ্জ আদালত থেকে রায় পেয়ে গতকাল বাড়িটির মালিকানা প্রতিষ্ঠিত করা হয়। আদালত থেকে লোকজন এসে বাড়ির দখল বুঝিয়ে দেন। এ বাড়ির প্রকৃত মালিক আমার শ্বশুর।  অপর পক্ষের শামসু রহমান বলেন, বাড়ির মালিক আমরা দুই বন্ধু। সেখানে আমাদের ভাড়াটে রয়েছে। তাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। মেয়রের লোকজন ভাংচুর ও লুটপাট চালিয়েছে। সূত্র – দৈনিক সমকাল, ০২ ডিসেম্বর রোববার, ২০১২, ১৮ অগ্রহায়ণ ১৪১৯।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!